শিক্ষা দিয়েছে বাংলা, ৫ রাজ্যের ভোট উৎসব নিয়ে তোড়জোড় শুরু বিজেপির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শিক্ষা দিয়েছে বাংলা, প্রবল আত্মবিশ্বাস নিয়ে গেরুয়া শিবির চেয়েছিল এই নির্বাচনে বাংলায় লড়বে এবং জিতবে তারা। লড়েছিল জোর দিয়ে, কিন্তু জেতেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকারের সামনে থেমে গিয়েছে গেরুয়া শিবিরের রথের চাকা।

আরও পড়ুনঃ তালিবানের সঙ্গে সুসম্পর্ক ভারতের! আতঙ্কের দিন গুনছে পাকিস্তান

তৃণমূল কংগ্রেস মনে করছে এখনো হারের জ্বালা ভুলতে পারেনি গেরুয়া শিবির। রাজ্য সরকারের নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছে হারের জ্বালা মেটাতে। সব মিলিয়ে বাংলা যা শিক্ষা দিয়েছে তার পর আর চুপ করে বসতে পারছেনা। নিজে হারের কাঁটাছেড়া করতে বারবার বঙ্গ বিজেপি বৈঠক করার পরে এবার কোমর বাঁধছে বাকি ৫ রাজ্যের ভোটের জন্য।

আগামী বছরে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, মনিপুর এবং গোয়ায় নির্বাচন। পাঞ্জাব ছাড়া বাকি সব রাজ্যেই এই মুহুর্তে ক্ষমতায় রয়েছে বিজেপি। এই ৫ রাজ্য কোনোভাবেই আর হাতছাড়া করতে চাইছে না গেরুয়া শিবির। এমনিতেই রাজনীতির অলিন্দের সমীকরণ বলে, দিল্লি দখল করতে উত্তর প্রদেশ হতে রাখা জরুরি। সেদিক থেকে ২০২৪ এর লোকসভার আগে উত্তরপ্রদেশ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না মোদি সরকার।

সব মিলিয়ে ৫ রাজ্যের ভোটের ব্লুপ্রিন্ট তৈরি করতে এদিন বৈঠকে বসেছেন অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সিতারামণ সহ অনেকেই। একদিকে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ বাড়ছে বিরোধী দলের। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন অহরহ। তার মাঝেই আগামী বছর ভোট। সব মিলিয়ে লোকসভার আগে আর কোন রাজ্য বেহাত করতে চায়না গেরুয়া শিবির। তোড়জোড় শুরু হয়েছে তারই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর