বন্ধ শিলিগুড়ির একাধিক বাজার, করোনা রুখতে বড় পদক্ষেপ পুর নিগমের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ বেলাগাম করোনা সংক্রমণের জেরে আতঙ্কিৎ আম জনতা। এমত অবস্থায় বন্ধ শিলিগুড়ির একাধিক বাজার। করোনার রাশ টানতে রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। করোনার সংক্রমণ রুখতে গুরুত্বপূর্ণ বাজারগুলি বন্ধের নির্দেশ দিল শিলিগুড়ি পুর নিগম।

আরও পড়ুনঃ করোনায় কাঁপছে টলিউড, এবার আক্রান্ত ঋতুপর্ণা ও ঋদ্ধি সেন

এর মধ্যে রয়েছে শিলিগুড়ির চাম্পাসারি এসজেডিএ মার্কেট, সুভাষপল্লী বাজার ও রথখোলা বাজার বন্ধ থাকবে সোমবার। মঙ্গলবার বন্ধ থাকবে জলপাইমোড় বাজার, টাউন স্টেশন ক্লথ মার্কেট, এনজেপি গেট বাজার, টিকিয়া পাড়া বাজার, মহাবীরস্থানের ফল, সবজি, রিটেইল দোকান। পাশপাশি বৃহষ্পতিবার বন্ধ থাকবে হায়দার পাড়া ও ঘুঘুমারি বাজার, এনজেপি স্টেশন মার্কেট, চম্পাসারি মোড় বাজার, বিধান মার্কেট এর মাছ ও মাংসের দোকান।

রবিবার থাকছে হকার্স কর্নার, গৌরীশংকর মার্কেট, হিলকার্ট রোড, হিলকার্ট রোড আলুপট্টি, শেঠ সিলার মার্কেট, মহাবীরস্থান মেনরোড, নর্থ বেঙ্গল মোটর ডিলার অ্যাসোসিয়েশন, হার্ডওয়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেবক রোড, মাছ ও মাংসের বাজার বাদে বিধান মার্কেট, বিধান রোড ব্যবসায়ী সমিতি।

বন্ধ শিলিগুড়ির একাধিক বাজার, কড়াকড়ি শিলিগুড়িতে 

বন্ধ শিলিগুড়ির একাধিক বাজার, কড়াকড়ি শিলিগুড়িতে 
বন্ধ শিলিগুড়ির একাধিক বাজার, কড়াকড়ি শিলিগুড়িতে

রাজ্যজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলাগুলিতেও বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এমত অবস্থায় একাধিক জায়গায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করে করোনার রাশ টানতে চাইছে রাজ্য সরকার। তার ওপর করোনা আবহে ২২ জানুয়ারি নির্বাচন রয়েছে শিলিগুড়িতে। একাধিক জায়গায় কনটেইনমেন্ট জোন ঘোষণার কারণে প্রচারে যেতে বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রার্থীদের। তাই আগে থেকেই রাশ টানল পুর নিগম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত