Shanti Prasad Sinha: নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা, মিলেছে বিপুল সোনাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা। মিলেছে দেড় কেজি সোনাও। তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকার হদিশ পাওয়া গেছে। অন্য একজনের নামে ফ্ল্যাটের হদিশ পেয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহুর্তে সবচেয়ে বড় পদক্ষেপ। একইসঙ্গে মিলেছে দেড় হাজার চাকরি প্রার্থীদের তালিকাও।

আরও পড়ুনঃ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে ধর্না, চা শ্রমিকদের ইস্যুতে সুর চড়াচ্ছে তৃণমূল

সিবিআই সূত্রে খবর, গতকাল রাত থেকেই সন্তোষপুরের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকরা। সেখানেই সিবিআইয়ের আধিকারিকরা জানতে পারেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির কনভেনর শান্তিপ্রসাদ সিনহা অন্য এক ব্যক্তির নামে ফ্ল্যাট কিনেছেন। সেই খবর পেয়েই সেই ফ্ল্যাটের দিকে যায় সিবিআই আধিকারিকরা। সেখানে ৫০ লক্ষ টাকা লুকিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। মিলেছে দেড় কেজি সোনা। এছাড়াও দেড় হাজার চাকরি প্রার্থীদের তালিকাও মিলেছে।

নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা, মিলল একাধিক তথ্য 
নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা, মিলল একাধিক তথ্য 

নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহুর্তে তাঁর জেল হেফাজতের মেয়াদ চলছে। বারবার আদালতের কাছে জামিনের আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। বরং কলকাতা হাইকোর্টের নির্দেশে বারবার তদন্তকারী সংস্থাদের ওপর চাপ দেওয়া হয়েছে যাতে শান্তিপ্রসাদ সিনহা সহ অন্যান্য অভিযুক্তদের কাছ থেকে নিয়োগ দুর্নীতির আরও কোনও তথ্য বের হতে পারে কি না।এরপরেই তৎপর হয় সিবিআই। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলেও কখনই এই সম্পত্তির কথা জানাননি শান্তিপ্রসাদ। কিন্তু গতকাল মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় সিবিআই।

নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা, মিলল একাধিক তথ্য 

নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা, মিলল একাধিক তথ্য 
নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তিপ্রসাদ সিনহার বাড়ি থেকে মিলল লক্ষ লক্ষ টাকা, মিলল একাধিক তথ্য 

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হয় সোনা, বিদেশী মুদ্রা সহ একাধিক তথ্য। এখন শান্তিপ্রসাদ সিনহার কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সহ একাধিক তথ্য বেরিয়ে এসেছে। কেন এতদিন নিজের এই সম্পত্তির কথা গোপন করেছিলেন শান্তিপ্রসাদ? প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন