Duttapukur Blast: মোচপোলের গ্যারেজে গ্যারেজে বাজির পাহাড়! পলাতক অনেক বাজি ব্যবসায়ী, সন্ধানে পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবিবার সকালে বারাসাত দত্তপুকুরের মোচপোল গ্রাম ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের, আহত প্রচুর। পুলিশ সূত্রে খবর, মোচপোলের গ্যারেজে গ্যারেজে এখনও মজুদ রয়েছে প্রচুর পরিমাণ শব্দবাজি। তবে, বাজি ব্যবসায়ীদের মধ্যে অনেকেই এই মুহূর্তে গ্রাম ছেড়ে পালিয়েছেন। পুলিশের তরফে উদ্ধার করা হচ্ছে বাজি এবং বারুদ।

আরও পড়ুন: ‘এখনই শুনানি সম্ভব নয়’, দত্তপুকুরকাণ্ডে শুভেন্দুর মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি

বিস্ফোরণের দু’দিন পার হলেও মোচপোলবাসীদের চোখেমুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। পুলিশ সূত্রে খবর, আজিবর রহমান নামক এক ব্যক্তিই এই গ্রামের মূল বাজি কারবারি। যদিও তাঁর বাড়ি এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে। বাড়ির ভিতরেও কেউ নেই। স্থানীয় বাসিন্দারা আজিবরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছে। তবে, আপাতত খোঁজ নেই এই বাজি ব্যবসায়ীর।

মোচপোলের গ্যারেজে গ্যারেজে বাজির পাহাড়! পলাতক অনেক বাজি ব্যবসায়ী, সন্ধানে পুলিশ

গ্রামের বিভিন্ন এলাকা থেকেই উদ্ধার হচ্ছে বাজি। প্রায় প্রতিটি ঘরে ঘরেই বাজি তৈরি হত বলেই পুলিশ সূত্রে খবর। এরই মধ্যে এলাকার বেশ কিছু মানুষের অভিযোগ, মাত্র ৫০০ টাকা মাসিক হিসাবে গ্যারেজ ভাড়া নিয়ে বাজি রাখতেন ব্যবসায়ীরা। বারণ করা সত্ত্বেও সেই মানা শোনা হয়নি। এখন তাঁরা বুঝতে পারছেন না এই বাজি পুলিশ কবে উদ্ধার করবে।

মোচপোলের গ্যারেজে গ্যারেজে বাজির পাহাড়! পলাতক অনেক বাজি ব্যবসায়ী, সন্ধানে পুলিশ
মোচপোলের গ্যারেজে গ্যারেজে বাজির পাহাড়! পলাতক অনেক বাজি ব্যবসায়ী, সন্ধানে পুলিশ

মোচপোলের গ্যারেজে গ্যারেজে বাজির পাহাড়! পলাতক অনেক বাজি ব্যবসায়ী, সন্ধানে পুলিশ

যার বাড়িতে এই বিস্ফোরণটি হয়, সেই সামসুল আলির ছেলে মারা গিয়েছেন। মারা গিয়েছেন এই ব্যবসার মালিক কেরামত আলি। এখনও পর্যন্ত, হাজার কেজির বেশি বারুদ ও বাজি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। অনেকে আবার নিজেদের বারুদভর্তি বস্তা ফেলে দিয়েছেন পুকুরে। উদ্ধার হয়েছে তাও। এবার বিভিন্ন গ্যারেজগুলি থেকে যাতে তাড়াতাড়ি বাজি উদ্ধার হয়, দত্তপুকুর পুলিশকে সেই অনুরোধই রাখছেন এলাকাবাসীরা।

মোচপোলের গ্যারেজে গ্যারেজে বাজির পাহাড়! পলাতক অনেক বাজি ব্যবসায়ী, সন্ধানে পুলিশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন