নজরবন্দি ব্যুরোঃ অর্জুন গড়ে বড় ভাঙন BJP-তে । এবার তৃণমূলে যোগ দিলেন প্রয়াত বিজেপি নেতা মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা। তবে শুধু মাত্র ২ নেতা নন। তাঁদের সাথে যোগ দিয়েছেন প্রায় ২ হাজার কর্মী। যোগদান মঞ্চে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও তৃণমূলের দমদম-ব্যারাকপুর জেলা কমিটির সভাপতি পার্থ ভৌমিক।
আরও পড়ুনঃ কোন মস্তান কে রিগিং করতে দেব না, জবাবে ফিরহাদকে আল কায়েদার লোক বললেন অর্জুন!


গতমাসেই ভাটপাড়ার ৩ বিজেপি নেতা যোগ দিয়েছিলেন তৃণমূলে। তাঁরা সবাই খোদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ। তিনজনেই বিজেপির বিদায়ী কাউন্সিলর। সেদিন তৃণমূল কংগ্রেস আয়োজিত এক ধিক্কার সভায় তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে শাসক শিবিরে যোগ দেন ভাটপাড়া পুরসভার ৯, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের তিন বিদায়ী কাউন্সিলর।
সেদিন পদ্ম ছেড়ে তৃণমূলের পতাকা ধরেছিলেন ভাটপাড়া পুরোসভার ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি সাউ ও তাঁর স্বামী অরুন সাউ এবং ১২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গীতা যাদব। সাথে গেরুয়া শিবির কে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন কাউন্সিলর কানাই জয়সওয়াল ও যুব নেতা তরুণ সাউ। এরা সবাই সাংসদ অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ।
অর্জুন গড়ে বড় ভাঙন BJP-তে



গেরুয়া বিচ্ছেদের পরম্পরা অব্যাহত রেখে এদিন আবার অর্জুন গড়ে বড় ভাঙন BJP-তে। টিটাগড়ে প্রায় ২ হাজার কর্মী সমর্থক নিয়ে তৃণমূলের ঝান্ডা ধরলেন মণীশ শুক্লা ঘনিষ্ঠ দুই নেতা। একদিকে যখন ভবানীপুরে দলকে জেতানোর দায়িত্ব নিয়েছেন অর্জুন, তখন তাঁর নিজের গড়েই ভাঙনের ধারা অব্যাহত রইল!







