নজরবন্দি ব্যুরোঃ দলের তরফে তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছে। তাই এই জয় তাঁকে সুনিশ্চিত করতে হত। সকাল থেকে নিজের কেন্দ্রে এগিয়ে ছিলেন। বেলা গড়াতেই টাউন বরদোয়ালি কেন্দ্রে জয়লাভ করে মুখ্যমন্ত্রী পদ সুনিশ্চিত করলেন মানিক সাহা। অন্যদিকে, বিজেপি থেকে কংগ্রেসে ফিরেই চমক দেখালেন সুদীপ রায়বর্মন। আগরতলা আসনে বিরাট জয় কংগ্রেসের। চারটি বিধাকনসভা কেন্দ্রের মধ্যে ৩ টি দখলের দিকে বিজেপি। একটি আসনে জয়লাভ করে চমক দিলেন সুদীপ।
আরও পড়ুনঃ Covid India: সামান্য স্বস্তি, কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণ


রবিবার নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজেপি প্রার্থীকে প্রায় ৩,১৬৩ ভোটে পরাজিত করলেন সুদীপ রায় বর্মন। বড়দোয়ালি কেন্দ্রে থেকে মানিক পান ১৬,৮৭০টি ভোট। কংগ্রেসের দু’বারের বিধায়ক আশিস সাহা পান ১০,৯৩০টি ভোট। টাউন বরদোয়ালিতে ৬,১০৬ ভোটে জয়লাভ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। গত ৫ বার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন সুদীপ। বাকি যে দুটি আসনে গণনা চলছে তার মধ্যে আরও একটি আসনে জয়লাভ করেছে বিজেপি। তবে নির্বাচনে অনেকটাই পিছনে তৃণমূল। প্রধান বিরোধী দল বামেরা এখনও একটি আসনে জয়লাভ করতে পারেনি।

উল্লেখ্য, এর আগে বিজেপি হাতে আক্রান্ত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন তিনি। তবুও শেষ দিন অবধি সুদীপ রায় বর্মনকে প্রচার মঞ্চে দেখা গিয়েছিল। তাই এই জয় বিজেপিকে আগামী দিনে আরও প্রশ্নের মুখে ঠেলে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


মুখ্যমন্ত্রী পদ সুনিশ্চিত করলেন মানিক, বিরোধী পক্ষ বামেদের কপালে জুটল না আসন

অন্যদিকে, মুখ্যমন্ত্রী পদের পাশাপাশি এই প্রথমবার নির্বাচনে জয়লাভ করলেন মানিক সাহা। শোনা যাচ্ছে, নির্বাচনের আগে বিজেপির ইমেজকে স্বচ্ছ করতে যে মানিককে মুখ্যমন্ত্রী পদে বিজেপি বসিয়েছে, তাঁকেই আগামী নির্বাচনে ব্যবহারের তোরজোড় শুরু করে দিল বিজেপি। তবে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বামেরা। সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে ফের ক্ষমতার আসনে বসতে চান মানিক সরকার।








