Covid India: সামান্য স্বস্তি, কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জুনের শুরু থেকেই একটানা ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের কারণে চতুর্থ ঢেউ ঘিরে আশঙ্কা আরও বাড়ছে। দুই দিন আগেও দৈনিক সংক্রমণ ১৭ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। গতকাল তার থেকে সামান্য কমে ১৫ হাজারের গণ্ডিতে ছিল।

আরও পড়ুনঃ আজ রাজ্যের করোনার হাল হাকিকত

রবিবার একধাক্কায় দৈনিক সংক্রমণ কমে ১১ হাজারের ঘরে। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৩৯ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪ হাজারের বেশি। কেরলের অবস্থাও তথৈবচ।

4 18

নতুন করে চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ু। গত ২৪ ঘণ্টায় সেরাজ্যেও আক্রান্তের সংখ্যাটা হাজারের বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৯২ হাজার ৫৭৬ জন। যা গতকালের থেকে ৭৮৭ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২১ শতাংশে পৌঁছে গিয়েছে।

5 19

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। দেশে অ্যাকটিভ কেসের হার ০.২১ শতাংশে পৌঁছে গিয়েছে।

7 19

সামান্য স্বস্তি, কিছুটা কমলো দেশের করোনা সংক্রমণ

পরিসংখ্যান বলছে, দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৫ জন। যা আগের দিনের থেকে খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৯৯ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত