নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য

বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে জামিন দিয়েছেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাঁকে জামিন দিয়েছেন। তবে জামিন পেলেও চারটি শর্ত মেনে চলতে হবে মানিককে।

কি সেই শর্ত? হাই কোর্টের নির্দেশ, তদন্তকারী অফিসারের কাছে মোবাইল নম্বর দিতে হবে। নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে। কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ রাখা যাবে না বা তাঁদের প্রভাবিত করা চলবে না। তাঁদের হুমকি দেওয়া চলবে না। তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে যাওয়া চলবে না।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি তদন্ত করেছে সিবিআইও। তবে সিবিআই মানিককে গ্রেফতার করেনি। এই বিষয়ে আগেই সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েছিলেন মানিক। ফলে বৃহস্পতিবার হাই কোর্ট জামিন দেওয়ায় জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে কোনও বাধা রইল না তাঁর।

গত ২৯ অগস্ট মানিকের জামিন-মামলার শুনানি শেষ হয় হাই কোর্টে। তবে ওই দিন শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি ঘোষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত