Mamta Banerjee: কাকদ্বীপে মমতা-অভিষেকের সভার সম্ভাবনা, হাইভোল্টেজ সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পরে গিয়েছে। এমন আবহে নবজোয়ার কর্মসূচির জন্য কাকদ্বীপে আসছেন মমতা বন্দোপাধ্যায়। আগামী ১৬ জুন নামখানার ইন্দিরা ময়দানে শেষ হচ্ছে নব জোয়ার কর্মসূচি। ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন মমতা বন্দোপাধ্যায়। ফলে সেই দিন হাইভোল্টেজ সভা হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

আরও পড়ুন: Abhishek Banerjee: মঙ্গলবার হাজিরা এড়াবেন অভিষেক! দ্বিতীয় নোটিস পাঠানোর পরিকল্পনা ED-র

১৬ জুনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়  এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়  কী বার্তা দেন এইদিকে তাকিয়ে বঙ্গবাসী। দক্ষিণ ২৪ পরগনা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সেখানে দাঁড়িয়ে দলের উদ্দ্যেশ্যে কী বার্তা দেন তাঁরা, সে দিকটিই তাৎপর্যপূর্ণ।

   কাকদ্বীপে মমতা-অভিষেকের সভার সম্ভাবনা, হাইভোল্টেজ সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

ইতিমধ্যে নামখানার ইন্দিরা ময়দান পরিদর্শন করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পরিদর্শন করেছেন প্রশাসনিক  কর্মকর্তারা। পরিদর্শনে গিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও জেলা যুব সভাপতি বাপী হালদার।

কাকদ্বীপে মমতা-অভিষেকের সভার সম্ভাবনা, হাইভোল্টেজ সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে
কাকদ্বীপে মমতা-অভিষেকের সভার সম্ভাবনা, হাইভোল্টেজ সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ১৬ ই জুন দুপুর ২টোয় হেলিকপ্টারে আসবেন। ওইদিন কাকদ্বীপ চৌরাস্তা থেকে একটি পদযাত্রা হবে। পদযাত্রায় যোগদান করবেন তিনি। তারপর হবে সভা। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার জানিয়েছেন, হেলিপ্যাড গ্রাউন্ড ও জনসভার মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। ফলে দ্রুততার সঙ্গে  কাজ শুরু হয়েছে।

কাকদ্বীপে মমতা-অভিষেকের সভার সম্ভাবনা, হাইভোল্টেজ সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে

mamta4

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর