Abhishek Banerjee: মঙ্গলবার হাজিরা এড়াবেন অভিষেক! দ্বিতীয় নোটিস পাঠানোর পরিকল্পনা ED-র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কিন্তু সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন এবারের হাজিরা দিতে পারবনে না। তৃণমূলের নবজোয়ার এবং আসন্ন ভোটের প্রচার কর্মসূচির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। তবে তিনি যদি না যান সেক্ষেত্রে দ্বিতীয় নোটিস পাঠানোর পরিকল্পনা করছে ইডি আধিকারিকরা। মঙ্গলবারই ফের তৃণমূল সাংসদকে তলব করতে পারে তদন্তকারীরা।

আরও পড়ুন: ফের হাইকোর্টে পঞ্চায়েত মামলা বিজেপির, অস্থায়ী কর্মী ব্যবহার না করার দাবি

তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের চিঠির জেরে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশের পর গতমাসে সিবিআই তাঁকে নিজাম প্যালেসে তলব করে। নবজোয়ার কর্মসূচি থামিয়েই তিনি হাজিরা দিয়েছিলেন। দীর্ঘ ১২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ চলে। আগামী ১৩ জুন অভিষেককে সিজিও কমপ্লক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তবে অভিষেক রীতিমত ক্ষোভ উগড়ে সংবাদমাধ্যমের সামনে বলেছিলেন, “আমার সৌজন্য আমার দুর্বলতা নয়। আপনি যখন ডাকবেন, তখনই আমাকে যেতে হবে?অপচয় করার মত সময় নেই। গেলেই ৯-১০ ঘণ্টা বসিয়ে রাখবে।”

মঙ্গলবার হাজিরা এড়াবেন অভিষেক! দ্বিতীয় নোটিস দেবে ইডি 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, আগামী ১৬ জুন নবজোয়ার কর্মসূচি শেষ হচ্ছে। এরপরই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে অংশ নেবেন তিনি। তাই মঙ্গলবার হাজিরা দিতে পারবেন না। তবে ৮ জুলাই পঞ্চায়েত ভোটের পর তাঁকে যেদিনই সমন করা হবে সেদিনই হাজিরা দেবেন বলেও জানিয়েছেন তৃণমূলের যুবরাজ। তবে ইডি সূত্রে খবর, অভিষেকের তরফে এখনও কোনও চিঠি কিংবা ইমেল পাঠানো হয়নি। মঙ্গলবার নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে দ্বিতীয়বার তাঁকে নোটিস পাঠাবে ইডি।

মঙ্গলবার হাজিরা এড়াবেন অভিষেক! দ্বিতীয় নোটিস দেবে ইডি 
মঙ্গলবার হাজিরা এড়াবেন অভিষেক! দ্বিতীয় নোটিস দেবে ইডি 

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। চিঠি দিয়ে আদালতে অভিযোগ করেছিলেন, তদন্তকারীরা অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছে। এই মামলা আদালতে উঠলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন ইডি-সিবিআই চাইলে অভিষেককে জেরা করতে পারে। তার ভিত্তিতেই সিবিআই তাঁকে তলব করেছিল। এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় তলব আসে ইডির তরফে।

মঙ্গলবার হাজিরা এড়াবেন অভিষেক! দ্বিতীয় নোটিস দেবে ইডি 

মঙ্গলবার হাজিরা এড়াবেন অভিষেক! দ্বিতীয় নোটিস দেবে ইডি 
মঙ্গলবার হাজিরা এড়াবেন অভিষেক! দ্বিতীয় নোটিস দেবে ইডি 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন