গালি-গুলির পলিটিক্স করছে ওরা! মমতা বলছেন BJP হাইলোডেড ভাইরাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  গালি-গুলির পলিটিক্স করছে ওরা! ২১ এর শহিদ দিবসের মঞ্চে উঠে লাগাতার কেন্দ্রকে কটাক্ষ করছেন বাংলার মুখ্যমন্ত্রী। ভোট থেকে কোভিড ব্যার্থতা, যোগী রাজ্যের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ বাদ যাওয়া থেকে পেগাসাস সব নিয়েই একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ স্ক্যান হচ্ছে আপানার ব্রেনও! শহিদ দিবসের মঞ্চে উঠেই পেগাসাস নিয়ে বিস্ফোরক মমতা

২১ এ জুলাই নিয়ে সারাবছরের উন্মাদনা থাকে গোটা দলের। ১৩ জন শহিদের শ্রদ্ধায় এই দিন পালন করে তৃণমূল কংগ্রেস। প্রধান বক্তা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও অন্যথা হয়নি তার। তবে কোভিডের কারণে এবারে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন মমতা।

কালীঘাটে কয়েকজন দলের সামনের সারির  নেতামন্ত্রিদের উপস্থিতিতে হচ্ছে অনুষ্ঠান। দেশ জুড়ে সম্প্রচারিত হবে মমতা কথা। প্রথম বার দিল্লিতে শোনা যাবে তাঁর কথা। একই সঙ্গে একাধিক রাজ্যেও। তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে কোন বিজয় উৎসব করেনি দল। তাই অধিক উন্মাদনা ছিলই ২১ নিয়ে।

গালি-গুলির পলিটিক্স করছে ওরা! মঞ্চে দাঁড়িয়ে লাগাতার বিজেপিকে  কটাক্ষ মমতার। 

সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে দিবস। ধর্মতলা থেকে তৃণমূল ভবন, বাঁকুড়া থেকে সিঙ্গুর, উত্তরপ্রদেশ থেকে আসাম নিজেদের মতো করে পালন করে এবার সকলেই ভার্চুয়ালি শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মঞ্চে উঠেই সকলকে জয়ের জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন পেগাসাস নিয়ে।

পেগাসাসের পাশাপাশি কেন্দ্রকে নিয়ে তুলোধনা করেছেন একাধিক টপিকে। তার মধ্যে অন্যতম ভাবে উঠে এসেছে করোণা আর টিকা। মোদি সরকারের চালনায় করোনা কালে দেশের পরিস্থিতি খারাপ কতটা তা বুঝিয়েছেন বারেবারে। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন, আপনার ব্যর্থতা চূড়ান্ত। আপনাদের জন্য ৪ লক্ষ লোক মারা গিয়েছে। দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ কার যেত সঠিক সময় ব্যবস্থা নিলে। কিন্তু বাংলায় ডেইলি প্যাসেঞ্জারের মতে এসে গণতন্ত্র ধ্বংস করতেই ব্যস্ত ছিলেন আপনারা।

করোনা নিয়েও মোদি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘তৃতীয় ঢেউয়ের জন্য কোনও পরিকল্পনাই নেই। করোনা গেলে আরও কোনও ভাইরাস আসতে পারে। কিন্তু কোনও পরিকল্পনা নেই। মোদীজি আহত হবেন না। আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। এ সব আপনাদের লোকেরা করেন। আপনি আর অমিত শাহ মিলে যে সময় ধরে এজেন্সি ব্যবহার করে বিরোধীদের পিছনে পড়ে রয়েছেন, মানুষের কল্যাণে ততটা সময় দিলে ভাল হবে। অনেক নীচে নেমেছিলেন, কিন্তু বাংলার মানুষ আপনাদের জবাব দিয়েছেন’ তার সঙ্গেই তিনি বলেন বিজেপি করোনার থেকেও বড়ো ভাইরাস।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন