নজরবন্দি ব্যুরোঃ ২১ এর শহিদ দিবস। এই একটা দিন নিয়ে সারাবছরের উন্মাদনা থাকে গোটা দলের। ১৩ জন শহিদের শ্রদ্ধায় এই দিন পালন করে তৃণমূল কংগ্রেস। প্রধান বক্তা থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও অন্যথা হয়নি তার। তবে কোভিডের কারণে এবারে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন মমতা।
আরও পড়ুনঃ পড়শি রাজ্যে ২১-এর তৎপরতা, বাংলা থেকে উত্তরপ্রদেশ গেলেন সুখেন্দু শেখর
কালীঘাটে কয়েকজন দলের সামনের সারির নেতামন্ত্রিদের উপস্থিতিতে হচ্ছে অনুষ্ঠান। দেশ জুড়ে সম্প্রচারিত হবে মমতা কথা। প্রথম বার দিল্লিতে শোনা যাবে তাঁর কথা। একই সঙ্গে একাধিক রাজ্যেও। তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে কোন বিজয় উৎসব করেনি দল। তাই অধিক উন্মাদনা ছিলই ২১ নিয়ে।
সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে দিবস। ধর্মতলা থেকে তৃণমূল ভবন, বাঁকুড়া থেকে সিঙ্গুর, উত্তরতপ্রদেশ থেকে আসাম নিজেদের মতো করে পালন করে এবার সকলেই ভার্চুয়ালি শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মঞ্চে উঠেই সকলকে জয়ের জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন পেগাসাস নিয়ে।
পেগাসাস নিয়ে গোটা দেশ জুড়েই বিতর্ক ছড়িয়েছে। দেশের নেতা মন্ত্রী, সাংবাদিকদের ফোনে আড়িপাতা নিয়ে তুমুল হইচই দেশ জুড়ে। আজ মঞ্চে উঠেই সেই নিয়ে পরপর আক্রমণ করলেন কেন্দ্রকে। মুখ্যমন্ত্রীর মতে এভাবে ফোনে আড়িপাতা ডেঞ্জারাস। ফোনের কল, ছবি দেখে নিচ্ছেন সকলেই। আমাদের ঘুমনোর ছবি দেখা যাচ্ছে, স্ক্যান হচ্ছে আমাদের ব্রেনও। তবে বাংলার মানুষ এই, ম্যানপাওয়ার সব মানি পাওয়ার আটকে দেবে বলে বিশ্বাস তাঁর।



