নজরবন্দি ব্যুরোঃ দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা নিয়ে ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেলা শাসকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এদিকে বৈঠকের পরই নবান্নে সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘হাতে প্রশ্ন নিয়ে পুতুলের মতো বসেছিলাম।
আরও পড়ুনঃ আর্জি বাতিল মদনের বেঞ্চ বদলের, আগামী কালই নারদ-কান্ডের শুনানি


মুখ্যমন্ত্রীদের যদি বলতেই দেবেন না তাহলে ডাকলেন কেন?’ নমমতা এও বলেন, ‘তিন কোটি টিকা দিতে বলেছিলাম। সে নিয়ে প্রশ্ন করার কথা ছিল। তার সুযোগই দেননি প্রধানমন্ত্রী।’ এরপরই ভ্যাকসিনের চাহিদা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করা কর্মীদের ভ্যাকসিনের প্রয়োজনীয়তা বুঝিয়ে কার্যত মোদি সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রেল, বিমান, বন্দর-সহ প্রতিরক্ষা বিভাগ, ব্যাঙ্ক, বিমা, ডাক, টেলিফোন এবং কয়লা শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা নিয়মিত জনগণের সংস্পর্শে আসেন।
ফলে নিয়মিত করোনা সংক্রমণের অনেক বেশি ঝুঁকির মুখোমুখি হন তাঁরা। কিন্তু কেন্দ্রের নীতি এই কর্মচারীদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়ার কোনও সুবিধা নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছেন মমতা।বাংলায় সরকারি কর্মীদের সবাইকে ভ্যাকসিন দিতে চান তিনি। আর তার জন্য ২০ লক্ষ ডোজ ভ্যাকসিন চেয়েছেন কেন্দ্রের কাছে।









