বিকেলে প্রধানমন্ত্রী, তার আগে সুব্রক্ষণ্যম স্বামী, বুধে বড় চমক মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহুর্তে সারা দেশের নজর রয়েছে দিল্লির দিকে। কারণ, বুধবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রক্ষণ্যম স্বামীর সঙ্গে সাক্ষাতের কথা তৃণমূল সুপ্রিমোর। মঙ্গলবার একাধিক ব্যক্তিত্বদের যোগদানের পর বুধে কী বড় চক আনতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সারা দেশে নজর এই মুহুর্তে।

আরও পড়ুনঃ সংসদ অধিবেশনে থাকছে কৃষি আইনের প্রসঙ্গ, কেবিনেট বৈঠকে মোদি

জুলাই মাসের পর ফের দিল্লি সফরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের দিল্লি সফরে একাধিক রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। সেইসঙ্গে আলাদা করে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। রাজ্যের বকেয়া টাকা, বিএসএফের কর্মক্ষেত্রের পরিসর বৃদ্ধি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে আপ্রে দুই পক্ষের মধ্যে। সেইসঙ্গে ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ওপর হামলার বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে চলেছেন তিনি।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে বিজেপির বর্ষীয়ান নেতা সুব্রক্ষণ্যম স্বামীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। দুপুর সাড়ে তিনটে নাগাদ হবে সেই বৈঠক। তবে কী তৃণমূলের যোগদান করতে চলেছে আদ্যপ্রান্ত গেরুয়া শিবিরের নেতা? সেই জল্পনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তা যদি হয় সেক্ষেত্রে বিজেপির খুব একটা অসুবিধা হবে না বলে মনে করছেন দলীয় নেতৃত্ব।

বিকেলে প্রধানমন্ত্রী, তার আগে সুব্রক্ষণ্যম স্বামী, তৃণমূলে বিজেপি নেতা!

বিকেলে প্রধানমন্ত্রী, তার আগে সুব্রক্ষণ্যম স্বামী, তৃণমূলে বিজেপি নেতা!
বিকেলে প্রধানমন্ত্রী, তার আগে সুব্রক্ষণ্যম স্বামী, তৃণমূলে বিজেপি নেতা!

মমতার দিল্লি সফরে সবচেয়ে বড় প্রশ্ন ছিল ২৪ এর বিরোধী জোটের দিকে তাকিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে বৈঠক করবেন কি না। সেবিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। তবে সময়ের সঙ্গে রাজনীতির জল যেদিকে গড়িয়েছে তাতে বৈঠকের কোনও প্রশ্ন ওঠার কথা নয়। কারণ, মঙ্গলবারেও কংগ্রেসের দুই নেতা কীর্তি আজাদ এবং হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি অশোক তানওয়ারের হাতে জোড়া ফুলের পতাকা তুলে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাতে দূরত্ব যে বেড়েছে সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন