লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই রাজ্যে ভোট প্রচারে মাঠে ময়দানে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী সকলেই। জনসভা, রোড শো থেকে সাধারণ মানুষের বাড়ি গিয়ে গিয়ে প্রচার শুরু করেছে সব দলের ভোট প্রার্থীরা। আর এই ভোট প্রচারের এক জনসভায় বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: দার্জিলিংয়ে অমিত শাহের সভা বাতিল, ফোনে দিলেন বিশেষ বার্তা

জনসভায় তিনি বলেন আমাদের কাছে যে খবর আছে তাতে মমতা পদত্যাগের তোর জোর করছেন। কারণ তার পক্ষে এ রাজ্য চালানো আর সম্ভব নয়। ওই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে অভিজিৎ বাবু কটাক্ষের সুরে বলেন,

‘আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্তত পক্ষে ২৫টা আসন পশ্চিমবঙ্গে পেতে চলেছে। এখবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দফতর নিঃসন্দেহে নির্লজ্জ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন। আমাদের কাছে যে খবর আছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ এই চুরির মক্ষীরানির পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো।
এই ভোটের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না মমতা, বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়

তিনি একজন চুরির রানি হিসাবে পরিচিত হয়ে গেছেন। তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে। আর সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন, যিনি তাঁর নিকটাত্মীয়। এভাবে তিনি হিমালয়ে চলে যাবেন, আর বাকি চুরিটা সেই আত্মীয় করবে’।



