দার্জিলিংয়ের শাহি সভা বাতিল। খারাপ আবহাওয়ার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কপ্টার অবতরণে সমস্যা। আর তাই শেষ মুহূর্তে রাজু বিস্তার সমর্থনে লেবংয়ের সভায় পৌঁছতে পারলেন না তিনি। ফলে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের অন্য কোথাও সভা করেন কি না সেটা এখনও অনিশ্চিত।
আরও পড়ুন: ভোটপ্রচারে বালুরঘাটে মমতা, মুখ্যমন্ত্রীকে চায়ের আমন্ত্রণ জানালেন সুকান্ত



তবে তিনি সভা থেকে তাঁর বক্তব্য না দিতে পারলেও ফোনের মাধ্যমে তিনি তাঁর কথা জানিয়েছেন। ফোনে পাহাড়ের গোর্খাদের উদ্দেশে বার্তা দিয়েছেন শাহ। বলেন, তিনি বলেন,‘পাহাড়ে শান্তি ফেরাতে পারে শুধু বিজেপি।



আপনারা রাজুকে ভোট দিয়ে দ্বিতীয় বারের জন্য সাংসদ নির্বাচিত করুন, কেন্দ্রে নরেন্দ্র মোদিকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করুন। দার্জিলিং পৌঁছতে না পারার জন্য আমি দুঃখিত’।
দার্জিলিংয়ে অমিত শাহের সভা বাতিল, ফোনে দিলেন বিশেষ বার্তা

উল্লেখ্য, রবিবার সকালে বাগডোগরা থেকে হেলিকপ্টারে তাঁর দার্জিলিঙে পৌঁছনোর কথা ছিল। সকাল ১১টায় সভা শুরুর কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় তা শুরু করা যায়নি। দার্জিলিঙে পৌঁছতে পারেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে তিনি বাগডোগরাতেই আটকে ছিলেন তিনি।







