পুরুলিয়ার পর হুইলচেয়ারে বসেই আজ বাঁকুড়ায় তিনটি সভা মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরুলিয়ার পর হুইলচেয়ারে বসেই আজ বাঁকুড়ায় তিনটি সভা মুখ্যমন্ত্রীর। হুইলচেয়ার বসেই বঙ্গ জয়ের যুদ্ধে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে বাড়ি ফিরে কাল পুরুলিয়ায় দুটি সভা করে শুরু করেছেন নিজের জেলা সফর। আর আজ বাঁকুড়ায় পর পর তিনটি সভা করবেন তিনি।

আরও পড়ুনঃ প্রার্থী নিয়ে গেরুয়া শিবিরে বিক্ষোভ, সমাধান পেতে রাতভোর মিটিং শাহ-নাড্ডা সহ বিজেপি নেতাদের

 মঙ্গলবার শালতোড়া বিধানসভা এলাকার মেজিয়া হাইস্কুল মাঠ, ছাতনা বিধানসভা এলাকার অনুকূল ঠাকুর আশ্রম মাঠ এবং রাইপুর বিধানসভার রাইপুর সাবু সঙ্ঘের মাঠ— এই তিন জায়গায় জনসভা রয়েছে তাঁর। জেলা নেতৃত্বকে আগেই মমতার সফরের কথা জানিয়ে দেওয়া হয়। সেই মতো সমস্ত প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। দলনেত্রীর চোট নিয়েও বিশেষ সতর্ক তৃণমূল শিবির। সভামঞ্চগুলিতে হুইলচেয়ার তুলতে কোন অসুবিধা না হয় কাঠের পাটাতন বসিয়ে র‌্যাম্প তৈরি করা হয়েছে।  একই ভাবে হেলিকপ্টারে ওঠানামার জন্যও ব্যবস্থা রাখা হয়েছে হেলিপ্যাডে।

 হুইলচেয়ার তোলার জন্য মুখ্যমন্ত্রীর গাড়িতেও থাকছে বিশেষ ব্যবস্থা। ভাঙা পা নিয়েই যে তিনি প্রচার শুরু করে দেবেন সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মমতা। তাই শনিবার কালীঘাটে নিজের বাড়ি ফিরেই প্রচারের কৌশল ঠিক করতে নেমে পড়েছিল মুখ্যমন্ত্রী। তার প্রথম প্রতিফলন দেখা যায় রবিবার। ওই দিন কলকাতায় তৃণমূলের মিছিলে অংশ নেন তিনি। হুইল চেয়ারে বসে মেয়ো রোডের গাঁধীমূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করেন। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিরাপত্তা রক্ষীরা তাঁর সঙ্গে ছিলেন যদিও। এর পর সোমবার পুরুলিয়ার বাঘমুন্ডি এবং বলরামপুরেও দু’টি সভা করেন।

পুরুলিয়ার পর হুইলচেয়ারে বসেই আজ বাঁকুড়ায় তিনটি সভা মুখ্যমন্ত্রীর। তার পরেই পশ্চিম মেদিনীপুর আসছেন তিনি। এদিকে নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে আহত হয়ে পা ভাঙে তাঁর। সেখানেই তিনি আগামী ১৯ এবং ২০ মার্চ ফের যেতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 - RESULTS ● LIVE
মোট আসন: 294 (গণনা: 293)
গণনা শুরু হতে বাকি:
Majority: 148/294

গণনা চলছে

0/293
এগিয়ে ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0

ফল প্রকাশিত

0/293
জয়ী ➡
TMC 0
BJP 0
LEFT+ISF 0
INC 0
OTHERS 0
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত