বিজেপি মানুষকে ধমকায়, চমকায়! ক্ষমতায় এসে আরও ‘ডিসিপ্লিনড’ বাংলা তৈরি করবেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই রাজ্য শুরু ভোট যুদ্ধ। আজ হলদিয়ায় জনসভা করছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। হলদিয়ার সভা মমতা বলছেন, ‘ এটি দিল্লির নয়, বাংলার নির্বাচন। বিজেপি একটি জঘন্য দল। ওরা গনতন্ত্র মানে না, সাধারণ মানুষকে ধমকায়, চমকায়। ওরা খুন করে, ধর্ষণ করে, দাঙ্গা করে। বিজেপি-তে মেয়েরা সুরক্ষিত নয়। বিজেপি সব থেকে বড় তোলাবাজ।

আরও পড়ুনঃ আজ তৃণমূলে যোগ দিচ্ছেন বাংলা ধারাবাহিকের দুই তারকা দম্পতি নীল-তৃণা

আমাদের দলে যারা তোলাবাজ ছিলো তারাই টাকা বাঁচাতে বিজেপিতে গেছে। মেদিনীপুরে কিছু গদ্দারকে পুষেছিলাম। ভালো হয়েছে ওরা দল ছেড়ে চলে গেছে। আপদ বিদায় হয়েছে বেচে গেছি। কঙ্কাল কান্ডের অভিযুক্তরাই বিজেপিতে যোগ দিয়েছে। পি এম কেয়ারসের নামে টাকা তুলেছে বিজেপি। মোদি দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। রেল থেকে শুরু করে ব্যাঙ্ক, বিমা, বিএসএনএল সব বিক্রি করে দিচ্ছে মোদি সরকার। কোন দিন বলবে হলদিয়া বন্দরও বিক্রি করে দাও।

বিজেপিকে বাংলায় ঢুকতে দেওয়া হবে না। ‘ মমতা আরও বলেন, ‘আমাকে ওরা অনেক আঘাত করেছে, শুধু পা টা বাকি ছিলো। তাতেও আঘাত করলো। আমি ঘরে বসে থাকে বহিরাগতরা রাজ্যে ঢুকে যাবে। মনে রাখবেন রাজ্যের ২৯৪ আসনের প্রার্থী আমি। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে বিজেপি। রাজ্যে দাঙ্গা না চাইলে আমাদের ভোট দিন। তৃণমূলের সরকার মানে উন্নয়নের সরকার।’ এর পরই তিনি বলেন, ‘আমাদের সরকার এলে প্রতি বছর ৫ লক্ষ কর্মসংস্থান করব। মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য ১০ লক্ষ্য ক্রেডিট লিমিট দেওয়া হবে।

পড়ুয়ারা নবম শ্রেণিতে উঠলে বিনা পয়সায় সাইকেল পাবে। আগামী মে মাস থেকে মা বোনেদের ৫০০ টাকা এবং বিধবাদের জন্য ১০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। আমাদের ভোট দিলে আগামী ২ মাস পর থেকে বাড়িতে বিনা পয়সায় রেশন পৌঁছে যাবে। আগামী দিনে রাজ্যের কৃষকদের বছরে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। হলদিয়ায় কেবল ল্যান্ডিং সেন্টার তৈরি করছি। আরও ২৫ হাজার ছেলেমেয়েরা চাকরি পাবে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত