দুগ্ধশিল্প প্রসারে উদ্যোগী মমতা, মাদার ডেয়ারির নাম বদলে করবেন বাংলা ডেয়ারি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুগ্ধশিল্প প্রসারে উদ্যোগী মমতা, আজ নবান্ন সভাঘর থেকে বৈঠকে একাধিক ঘোষণার সঙ্গেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এবার থেকে মাদার ডেয়ারির নাম বদলে হবে বাংলা ডেয়ারি। এর আগেও একাধিক বিষয়ের নাম বদল করেছেন মমতা। তবে এবার লক্ষ্য অন্যের ধার করা নাম পরিত্যাগ করে একেবারে নিজের পায়ে দাঁড়ানো।

আরও পড়ুনঃ গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হলেই চলবে লোকাল ট্রেন, ঘোষণা মমতার

দুগ্ধ শিল্পের উন্নতির পথে এগিয়ে এবার নাম বদল করছেন ডেয়ারিরও। বাংলায় এর আগে দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য উত্‍পাদনকারী সংস্থাটি মাদার ডেয়ারি নামে পরিচিত ছিল। আজ নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী জানান, ”বাংলা ডেয়ারি বাংলার সঙ্গে সম্পর্কিত। এখন মাদার ডেয়ারি নামেই চলছে। কিন্তু আর চালাব না।”

সঙ্গে যোগ করেন, ”মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করব আমরা। অনেক বার বলেছি আগে। মাদার ডেয়ারি নামে তো আলাদা একটি সংস্থা রয়েছে৷ বাংলার গরুরা দুধ দেয়। চাষিরা দুধ উত্‍পাদন করেন। তাহলে বাংলা ডেয়ারি নাম রাখা হবে না কেন?” ঘোষণার পরেই তিনি জানান রাজ্যের সচিব মুখ্যসচিবের সঙ্গেও কথা হয়েছে তাঁর।

দুগ্ধশিল্প প্রসারে উদ্যোগ মমতার, প্রথমেই নাম বদলাচ্ছেন ডেয়ারির। 

দুগ্ধশিল্প প্রসারে উদ্যোগী মমতা, মাদার ডেয়ারির নাম বদলে করবেন বাংলা ডেয়ারি
দুগ্ধশিল্প প্রসারে উদ্যোগী মমতা, মাদার ডেয়ারির নাম বদলে করবেন বাংলা ডেয়ারি

ঠিক কবে থেকে এই নাম বদল হবে ঠিক সে কথা না জানলেও মুখ্যমন্ত্রী আজ জানিয়েছেন এই পরিকল্পনা বহুদিন ধরেই রয়েছে তাঁর মাথায়। নাম বদল হবে, তবে সময় লাগবে কিছুটা। ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের হাত থেকে রাজ্যের নিয়ন্ত্রণে এসছিল মাদার ডেয়ারি, ১৯৮২ সালে জ্যোতি বসু জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলের দুধ উৎপাদনকারীরাই মাদার ডেয়ারিতে দুধ সরবরাহ করবেন৷ বহু বছর বাদে আজ তারই নাম বদলের পথে হেঁটে আজ মমতা জানালেন, ‘এবার থেকে এটি হবে বাংলার নিজস্ব কোম্পানি।’

দুগ্ধশিল্প প্রসারে উদ্যোগী মমতা, মাদার ডেয়ারির নাম বদলে করবেন বাংলা ডেয়ারি
দুগ্ধশিল্প প্রসারে উদ্যোগী মমতা, মাদার ডেয়ারির নাম বদলে করবেন বাংলা ডেয়ারি

ঘটনা প্রসঙ্গে তাঁর প্রশ্ন, মাদার নামে আমার কোনও আপত্তি নেই৷ বাংলার নিজস্ব সংস্থা নিজের নামে কেন উৎপাদন করবে না? আমি বাইরে থেকে নাম ধার করব কেন? সঙ্গেই বলেন, ‘বাংলা ডায়েরিতে খুব ভালো দই, আইসক্রিম ও দুধ পাওয়া যাবে। সবাই খাক না। আরও নানারকম জিনিস বিক্রি করুন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত