গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হলেই চলবে লোকাল ট্রেন, ঘোষণা মমতার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ সম্পন্ন হলেই বাংলায় ফের চালু হবে লোকাল ট্রেন। আজ প্রশাসনিক বৈঠক থেকে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ কমেছে রাজ্যে, একে একে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি।

আরও পড়ুনঃ সংঘর্ষে হার, আফগানিস্থানে এই প্রথম পিছু হটলো তালিবানরা

ধাপে ধাপে লকডাউন তুলেছে সরকার, শিথিল হয়েছে করোনা বিধি নিষেধ। শর্ত সাপেক্ষে চলছে মেট্রো, বাস। যাত্রীদের সুবিধায় ধিড়ে ধীরে বাড়ছে মেট্রো সংখ্যা, বাড়ছে সময়। খুলছে বাজার থেকে সিনেমা হল। তবে এতোদিনে লোকাল ট্রেনে ছাড়পত্র দেননি মমতা।

গত বৈঠকে নিয়ম কানুন শিথিল করলেও লোকাল ট্রেন কবে চলবে তার উত্তর দেননি তিনি। জানিয়েছিলেন অন্তত আগামী ৩১ অগস্ট পর্যন্ত বন্ধ রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকবে। এর আগেও বলেছিলেন লোকাল ট্রেন শুরু হলেই বাড়বে করোনা। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন ট্রেন চালানোর দাবি নিয়ে।

বড়ো ঘোষণা মমতার, গ্রামাঞ্চলে ৫০ শতাংশ টিকাকরণ হলেই চলবে লোকাল ট্রেন

আজ নবান্ন সভাঘরে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা প্রসঙ্গে উঠে আসে লোকাল ট্রেন চলার কথা। সেখানেই মমতা জানান, রাজ্যের গ্রামাঞ্চল গুলিতে ৫০ শতাংশ টিকাকরণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, ‘গ্রামের মানুষ অনেক সচেতন৷ আমরা শহরাঞ্চলের পর গ্রামাঞ্চলেও টিকাকরণের হার বাড়ানোর উপরে জোর দিচ্ছি৷ ধীরে ধীরে গ্রামেও পঞ্চাশ শতাংশ মানুষ প্রতিষেধক পেয়ে গেলেই আমরা লোকাল ট্রেন চালানোর অনুমতি দেব৷ কারণ তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার ভয় রয়েছে৷ বাচ্চাদের স্বার্থেই লোকাল ট্রেন চালুর বিষয়ে আমরা অপেক্ষা করছি৷ কারণ বাবা-মা ভিড় ট্রেনে গাদাগাদি করে বাড়ি ফিরলে তাঁদের থেকে বাচ্চারাও আক্রান্ত হতে পারে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর