ভেন্টিলেশনে থাকা শ্যামল চক্রবর্তীর খোঁজ নিলেন চিন্তিত মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বর্ষীয়াণ বাম নেতা ও রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শ্যামল চক্রবর্তী আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। তাঁর শরীর নিয়েই এবার খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিষয়টি নিজের ফেসবুক পেজের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেছেন শ্যামলবাবুর মেয়ে তথা অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। ফুসফুসে সংক্রমণের জেরে গত সপ্তাহে শ্যামল চক্রবর্তীকে উত্তর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।

 একপর করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার পর তাঁকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার জেরে শ্যামল চক্রবর্তীকে সোমবার রাত থেকে ভেন্টিলেশনে দিতে হয়।শ্যামল চক্রবর্তী করোনা পজিটিভ হওয়ায় প্রথমে হোম কোয়ারেন্টাইনে ছিলেন ঊষসী।

পরে নিজের, পরিচারিকার এবং গাড়ির চালকের করোনা পরীক্ষা হয়। সেই ফল নেগেটিভ আসে। এরপর নিশ্চিত হয়েই তিনি শুটিংয়ে যোগ দেন।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত