নিজেদের অতীত নিয়ে ভাবুন, আরজি কর-কাণ্ডে বামেদের কড়া বার্তা মমতার

বাম আমলের ঘটে যাওয়া একাধিক কুকীর্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য্যায়। বাম ও বিজেপির আঁতাত নিয়েও প্রশ্ন তুললেন তিনি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে তোলপাড় গোটা রাজ্যে। স্বাধীনতার আগের রাতে ওই ঘটনার প্রতিবাদ জানাতে রাতে পথে নামতে চলেছেন মহিলারা। যাদবপুর, কলেজ স্ট্রিট এবং একাডেমি চত্বরে মূলত জমায়েত হবে। তাছাড়া রাজ্যের নানান প্রান্তের মহিলারা আজ প্রতিবাদে সামিল হবেন। এদিকে, বুধবার সন্ধ্যায় প্রাক-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেহালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের সভা থেকে কার্যত সিপিআইএম-বিজেপিকে নিশানায় নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কোথায়, “আমি ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে সমর্থন করি। কিন্তু, যারা এই আন্দোলনে রাজনৈতিক রঙ দিতে চাইছে তাঁরা নিজেদের অতীতকে মনে করুক। আয়নার সামনে গিয়ে দাঁড়াক বামেরা। তাঁদের আমলে কি না হয়নি। বানতলায় ডাঃ অনিতা দেওয়ানকে ধর্ষণ করে খুন করেছিলেন বাম কর্মীরা। একাধিক ধর্ষনের ঘটনা ঘটেছে তাঁদের আমলে।”

সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘রবিবার পর্যন্ত আমি সময় দিয়েছিলাম পুলিশকে। কারণ তদন্তে ন্যূনতম সময় লাগে। সেটা দেওয়া গেল না। কিন্তু কোনও নির্দোষ যেন শাস্তি না পায়। ধনঞ্জয়ের ঘটনায় যা হয়েছিল, তা যেন আর না হয়। মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছিল। তিনি এখন বিলাপ করেন। আমি তো সঙ্গে সঙ্গেই অ্যাকশন নিয়েছি। কোন কাজটা করিনি? ১২ ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।”

লাগাতার পাঁচ দিন ধরে চিকিৎসকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ব্যাহত হচ্ছে পরিষেবা। এই প্রসঙ্গে মমতা বললেন, ‘‘চিকিৎসকদের আবেদন জানাচ্ছি, সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে। তিন জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন হয়ে গেল। পায়ে ধরে বলছি, তাতে যদি চরণযুগল ভাল থাকে। চিকিৎসা করুন। তার জন্য আপনারা নিযুক্ত। আন্দোলন করেছেন। কেউ আটকায়নি। এবার কাজে নামুন।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর