দমদমে BJP-CPIM যোগসাজশ! বারুইপুরে বিস্ফোরক মমতা

Mamata Banerjee: লোকসভায় সিপিআইএম চাইছে, বিজেপি জিতুক। আবার বিধানসভা এলে বিজেপির ভোট সিপিআইএম-এ দেওয়ানোর পরিকল্পনা চলছে। এরকমই বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
মমতা বলেন, “এই কংগ্রেস আর সিপিআইএম বিজেপির গোপন বন্ধু। এরা চাইছে তৃণমূলের ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে। সেই কারণেই আমি কংগ্রেস ছেড়েছিলাম। না হলে কোনও দিন বাম জমানার অবসান ঘটানো সম্ভব হত না।”
দমদমে BJP-CPIM যোগসাজশ! বারুইপুরে বিস্ফোরক মমতা
দমদমে BJP-CPIM যোগসাজশ! বারুইপুরে বিস্ফোরক মমতা
সঙ্গে তিনি সাফ বলেন, “দমদমে বিজেপি আর সিপিআইএম-এর মধ্যে গট্‌ আপ হয়েছে। বামেদের সব ভোট এবার বিজেপিতে যাবে। আর বিধানসভা এলেই বিজেপি তাদের ভোটটা সিপিআইএম-কে তুলে দেবে। এটাই এদের প্ল্যান।”
দমদমে BJP-CPIM যোগসাজশ! বারুইপুরে বিস্ফোরক মমতা

দমদমে BJP-CPIM যোগসাজশ! বারুইপুরে বিস্ফোরক মমতা

এবারের লোকসভায় দমদম কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ সৌগত রায়। অন্যদিকে, সিপিআইএম-এর বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী এবার এই কেন্দ্র থেকে লড়বেন। সঙ্গে লড়াইয়ে রয়েছেন বিজেপির শীলভদ্র দত্ত। বিজেপি প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ উড়িয়ে বলেছেন, আবার মোদি সরকার ক্ষমতায় আসছে বুঝতে পেরে মুখ্যমন্ত্রী আজগুবি কথাবার্তা বলছেন।
দমদমে BJP-CPIM যোগসাজশ! বারুইপুরে বিস্ফোরক মমতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত