উত্তরপ্রদেশের হাথরসে সিকান্দরারাউ এলাকায় একটি ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এই ঘটনায় প্রশ্নের মুখে যোগী রাজ্যের প্রশাসন। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সৎসঙ্গের আয়োজক কমিটিকেই দায়ী করছেন প্রত্যক্ষদর্শীরা। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রমুখ।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে ২৭ জন (২৩ জন মহিলা এবং তিন শিশু)-এর মৃত্যুর খবর শুনলাম। তাঁদের পরিবারকে সমবেদনা জানাই।” মমতা যখন এই বার্তা দেন তখন মৃতের সংখ্যা অনেক কম ছিল। অন্যদিকে রাহুল গান্ধী লিখেছেন, “সরকার এবং প্রশাসনের কাছে অনুরোধ, আহতদের যেন সব রকমের চিকিৎসার ব্যবস্থা করা হয়। মৃতদের পরিবারকে সাহায্য করা হোক। ইন্ডিয়ার সকল কর্মকর্তাকে অনুরোধ, তাঁরা যেন উদ্ধারকাজে সাহায্য করেন।”



মঙ্গলবার হাথরসে যখন এই ঘটনা ঘটে তখন সংসদে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঘটনার খবর তার কাছে পৌঁছতেই কিছুক্ষণের জন্য ভাষণ থামিয়ে দেন তিনি দুঃখ প্রকাশ করেন। কেন্দ্র সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হবে।
Just now learnt that in a sad incident of stampede, at least 27 devotees (including 23 women and 3 children) have succumbed to death at Hathras, UP. My heart goes out to their family members. Sincere condolences to the bereaved kins.
Related Newsএকদিনে দু’বার সোনার দামে ধাক্কা! কত কমল প্রতি গ্রাম, কেন এই পতন?ভারতের আকাশে আরও ঢাল: আসছে চতুর্থ S-400, বাড়ছে প্রতিরক্ষা শক্তি— Mamata Banerjee (@MamataOfficial) July 2, 2024
জানা গিয়েছে, নারায়ণ সাকার ওরফে ‘ভোলে বাবা’ নামে স্বঘোষিত এক ধর্মীয় গুরুর জন্য ‘মানব মঙ্গল মিলন সদ্ভাবনা অনুষ্ঠান কমিটি’র তরফে এই সৎসঙ্গের আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলে এই অনুষ্ঠান। অংশ নেন হাজার হাজার ভক্ত। যাদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা।
নিমেষে প্রাণ হারালেন শতাধিক নিরীহ মানুষ, হাথরসের ঘটনায় শোকপ্রকাশ মমতা-রাহুলের

প্রত্যক্ষদর্শীদের মতে, আয়োজক কমিটির তরফে এত বড় অনুষ্ঠানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করা হয়নি। সৎসঙ্গের জন্য যে প্যান্ডেল বাধা হয়, সেখানে পাখার ব্যবস্থা ছিল না। প্যান্ডেল ছিল পুরো চারিদিক ঢাকা ফলে গরমে সকলেই হাঁসফাঁস করছিলেন। মূল ঘটনা যদিও ঘটে গেটের কাছে। সেখানেও অভিযোগ, গেট এত সঙ্কীর্ণ ছিল যে বেরোনোর সময় হুড়োহুড়ি লেগে যায়। সেখানেই পরে যান অনেকে, তাঁদের ওপর দিয়ে মাড়িয়ে বেরোতে থাকেন বাকিরা।
The Prime Minister Shri @narendramodi Ji has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Hathras. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) July 2, 2024
উত্তর প্রদেশ প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে, এই ঘটনায় ১১৬ জন মানুষ মারা গিয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই মহিলা। কয়েকজন শিশুরও মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। আহতদের ইটাওয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্বজনহারার বেদনায় ভেঙে পড়েছে শত শত পরিবার।









