নজরবন্দি ব্যুরো: দু’মাসে মাত্র দু’টো বৈঠক করেছে ‘ইন্ডিয়া’ জোট আর তাতেই গ্যাসের দাম এক ধাক্কায় কমে গেল ২০০ টাকা, এটাই হল বিরোধী জোটের ‘দম’। কেন্দ্র সরকারের গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের পর এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া। একটি ট্যুইট (বর্তমান এক্স) করে মঙ্গলবার গ্যাসের দাম কমা নিয়ে নিজের অভিমত প্রকাশ করলেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন: সর্বদলীয় বৈঠক বয়কট বিরোধীদের, সিপিএম-কংগ্রেসের অনুপস্থিতিতে দুঃখিত মুখ্যমন্ত্রী?
মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক্স হ্যান্ডলে জানান, রাখী এবং ওনাম উপলক্ষে রান্নার গ্যাসের দাম কমিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তা একাবারেই মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর মতে, ইন্ডিয়া জোট শক্তি বৃদ্ধি করাতেই কমেছে গ্যাসের দাম। নিজের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, “দু’মাসে মাত্র দু’টো বৈঠক করেছে ‘ইন্ডিয়া’ জোট আর তাতেই গ্যাসের দাম এক ধাক্কায় গেল ২০০ টাকা, এটাই হল বিরোধী জোটের ‘দম’।“

Till now, only TWO meetings have been held in the past TWO months by the INDIA alliance and today, we see that LPG prices have gone down by Rs. 200.
সদ্য প্রকাশিত
তৃণমূলের প্রতীক কি কোনও পক্ষই পাবে না? বৃহস্পতিবার ফের শুনানি, কমিশনের সিদ্ধান্ত ঘিরে বাড়ছে জট
আবার বাড়ল সিগারেটের দাম, ৪২৮ টাকা ‘ক্লাসিক কানেক্ট’, ৮৯ টাকা ‘গোল্ড ফ্লেক সুপার স্টার’ये है #INDIA का दम!
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2023
প্রসঙ্গত, গ্যাস এবং সব্জির মূল্যবৃদ্ধি নিয়ে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধীদের চাপে পড়ে গ্যাসের দাম কমানো হয়েছে এ কথা মানেন না বিজেপি নেতারা। বিরোধীদের অনুমান, পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা ভেবেই দাম কমিয়েছে কেন্দ্র।

বিরোধীদের মাত্র দু’টো বৈঠকে কমে গেল গ্যাসের দাম! কেন্দ্রকে INDIA জোটের ‘দম’ বোঝালেন মমতা
সবমিলিয়ে, গ্যাসের দাম কমলেও রাজনৈতিক মহলে উত্তাপ বজায় রয়েছে। কেন্দ্রের বিরোধিতাতে কোন সুযোগই যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে চাননা, এবার তা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি।
![]()



