নজরবন্দি ব্যুরো: ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী ৬ ডিসেম্বর বুধবার উত্তরবঙ্গ সফরে যাবেন তিনি। এই সফরে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে অধিকাংশই হবে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান।
আরও পড়ুন: সাত সকালে রাজ্যের ৩ তৃণমূল নেতার বাড়িতে CBI, চলছে তল্লাশি ও জিজ্ঞাসবাদ


এই সফরে গিয়ে বেশ কয়েক দিন থাকবেন উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রীর সফরকালে উত্তরবঙ্গে বিজনেস সামিটেরও আয়োজন করা হবে বলে নবান্ন সূত্রে খবর। রাজারহাটের ধাঁচে উত্তরবঙ্গেও আইটি হাব গড়তে চান মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্যেই এই বিজনেস সামিট হতে পারে। তবে সেটা কোথায় হবে, তা এখনও স্পষ্ট নয়।

দার্জিলিং, কার্শিয়ং এবং কালিম্পংয়ের পর তিনি চলে যাবেন ডুয়ার্সে। ১০ ডিসেম্বর জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা বিতরণ করবেন মমতা। ২৩ শেষের দিকে। ২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠে নেমে পড়েছে মোটামুটি সব পক্ষই।
পাখির চোখ লোকসভা ভোট, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী



উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি আসনে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে যুযুধান শিবির। উত্তরবঙ্গবাসীর কাছে দলের ভূমিকা তুলে ধরা মমতার কাছে এক বড় চ্যালেঞ্জ বটে। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন গত জুন মাসে।








