নজরবন্দি ব্যুরো: বুধবার সপ্তম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে উত্তরবঙ্গে আইটি হাব তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: চোখে সংক্রমণ, জমাট বেঁধেছে রক্ত, নেতাজি ইন্ডোরে মমতার বৈঠকে থাকছেন না Abhishek Banerjee


বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের একটা নতুন দার্জিলিং তৈরি করতেই হবে। আমি আইটি ইন্ডাস্ট্রিকে বলব দার্জিলিং, কার্শিয়ং কালিম্পং, মিরিকে আইটি ইন্ডাস্ট্রি তৈরি করুন।” উত্তরবঙ্গ এমনিতেই পর্যটনের জন্য বিখ্যাত। রাজ্যের আয়ের একরকম বড় উৎস। যে কারণে আগামী দিনে যাতে উত্তরবঙ্গকে কেন্দ্র করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার আরও দ্রুত পরিবর্তন করা যায় সেটাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর।

বিগত বেশ কয়েক বছর ধরেই উত্তরবঙ্গে হোম স্টের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। আগামীদিনে সরকারি সহায়তায় আরও একাধিক হোম স্টে চালুর কথাও এদিনের শিল্প সম্মেলন থেকে শুনিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।



রাজ্যে নতুন আইটি হাব তৈরির পরিকল্পনা, উত্তরবঙ্গ নিয়ে বিশেষ ভাবনা মমতার
দু’দিনের শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আমলাদের কথায় বারে বারে পর্যটন শিল্পের সম্প্রসারণের কথা উঠে এসেছে। নতুন একটি দার্জিলিং খোঁজার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আগামী দিনে উত্তরবঙ্গে কবে আইটি হাব গড়ে ওঠে সেদিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।








