নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যেতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর জায়গাতে সেই বৈঠকে জেতে পারেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজি। তবে এই না যেতে পারা কোন রাজনৈতিক কারনে নয়।
আরও পড়ুনঃ কোনও অপরাধ হয়ে থাকলে অপরাধী শাস্তি পাক, স্বামীর CBI তলব নিয়ে মুখ খুললেন অদিতি
নবান্ন সুত্রে খবর, ওই সময় রাজ্যে ভাইফোটা ও ছটপুজোর মতো উৎসব চলবে। সেই সময় রাজ্যে উপস্থিত থাকা খুব জরুরী বলেই মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রীর ওই বৈঠকে যেতে পারবেন না বলে জানিয়েছে নবান্ন।

আগামী ২৭ ও ২৮ অক্টোবর সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির কাছে হরিয়ানার সুরজ কুণ্ডে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকের নাম চিন্তন শিবির। সেই চিন্তন শিবির বৈঠকেই অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, কারণ জানালো নবান্ন
কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেই বৈঠকে যোগ দেওয়া সম্ভব হবে না বলে এদিন নবান্ন-এর তরফে জানানো হয়।



