Mamata Banerjee: আজ রাখির দিনে অমিতাভের জলসায় মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’র বৈঠক বসতে চলেছে। এই বৈঠকে যোগ দিতে আজ, বুধবার মুম্বই যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরের বিমানে তিনি মুম্বই রওনা দেবেন। মুম্বই পৌঁছে বিগ বি অমিতাভ বচ্চনের বাড়িতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: স্মাইল প্লিজ! চাঁদের বুকে প্রজ্ঞানের চোখে বিক্রম, এক ছবি জিতে নিল গোটা দেশের মন

আজ রাখিবন্ধন উৎসব। বিগ বি’র হাতে রাখি পরিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের বাসভবনে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। দিন কয়েক আগেই জানা গিয়েছিল, এবার মুম্বই সফরে জয়া বচ্চনের আমন্ত্রণে তাঁদের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল নেত্রী।

আজ রাখির দিনে অমিতাভের জলসায় মমতা
আজ রাখির দিনে অমিতাভের জলসায় মমতা

রাখির সন্ধ্যায় বচ্চন পরিবারের বাংলো জলসায় সেই সাক্ষাৎ হতে পারে। প্রসঙ্গত, গতবছর জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন কলকাতা চলচ্চিত্র উৎসবে এসেছিলেন। সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া তৃণমূল কংগ্রেসে প্রার্থীদের হয়ে বিধানসভা নির্বাচনে প্রচারও চালিয়েছিলেন।

18 22

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন যে যথেষ্ট ভাল তা স্পষ্ট বোঝা যায়। বিগত বছর গুলিতে প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন অমিতাভ। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়েছিলেন ‘বাংলার জামাই’ বলে।

আজ রাখির দিনে অমিতাভের জলসায় মমতা

আজ রাখির দিনে অমিতাভের জলসায় মমতা
আজ রাখির দিনে অমিতাভের জলসায় মমতা

তাঁর মুখে শোনা গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের কথা।এবার সেই জয়া বচ্চনের চা খাওয়ার নিমন্ত্রণেই যোগ দিতে বচ্চন পরিবারের বিলাসবহুল বাংলো ‘জলসা’য় যাচ্ছেন তৃণমূল সুপ্রিমোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত