আজ শুভেন্দুর গড়ে মমতা, দিদির গড়ে মিছিল শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ শুভেন্দুর গড়ে মমতা, দিদির গড়ে মিছিল শুভেন্দুর। আজ পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তেখালি ব্রিজের পাশেই জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে নন্দীগ্রামে যাবেন তৃণমূল নেত্রী। বেলা সাড়ে ১২টায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি একটি প্রশাসনিক সভা করবেন। তারপর দুপুর ১টায় জনসভা করবেন তিনি।

আরও পড়ুন: তৃণমূল তোলাবাজ লুটেরাদের দল, আক্রমণ সুজন চক্রবর্তীর

শুভেন্দু অধিকারীর দল ছাড়ার পর এই প্রথম পূর্ব মেদিনীপুর জেলায় পা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভাতেই থাকবেন না জেলার দুই সাংসদ। একজন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও অন্যজন পুত্র তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। অধিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, দলের তরফে নন্দীগ্রামে মমতার সভা নিয়ে কেউ তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। তাই সভায় যাওয়ার প্রশ্ন-ই ওঠে না। সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বও ঠিক এমনটাই চাইছে। শিশিরবাবু তৃণমূলে থাকলেও সম্প্রতি দলের বিরুদ্ধে মুখ খুলেছেন সংবাদমাধ্যমে। তাই তাঁকে সভায় আমন্ত্রণ জানালে, তিনি সভায় এসে কোনও বিরূপ মন্তব্য করলে হিতে বিপরীত হতে পারে। তাই সেই ঝুঁকির জায়গা থেকেই অধিকারীদের বয়কট করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এদিকে শিশির জানিয়েছেন, পরিবার ছেড়ে রাজনীতি করা তাঁর পক্ষে সম্ভব নয়। আর এমন অবস্থান স্পষ্ট হওয়ার পরই তৃণমূলের রাজ্য নেতৃত্ব নতুন জেলা কমিটিকে নির্দেশ দিয়েছে, কোনও ভাবেই যেন আর অধিকারীদের সঙ্গে যোগযোগ না করা হয়। তাঁদের বাদ দিয়েই সাংগঠনিক কাজকর্ম করতে।

আজ শুভেন্দুর গড়ে মমতা, দিদির গড়ে মিছিল শুভেন্দুর। পাশাপাশি আজই মমতার গড় দক্ষিণ কলকাতায় বিজেপির হয়ে পথে নামবেন শুভেন্দু অধিকারী। দুপুর আড়াইটে নাগাদ টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে রাসবিহারী মোড় পর্যন্ত মিছিল করবে বিজেপি। সেই মিছিলের শেষে হবে সভা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত