আজ পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকে আজ দুপুর ২টোর সময় নবান্ন অভিযান। পুরো কর্মসূচি অরাজনৈতিক এমনটাই দাবি ছাত্রসমাজের আহ্বায়কদের। আর জি কর-কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযান। তবে তার আগেই করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বর। এলাকা জুড়ে চলছে পুলিশের টহলদারি। অর্থাৎ মিছিল কে ঘিরে যাতে কোন উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এদিকে নবান্ন অভিযানের আগেই সকাল সকাল নবান্নে পৌছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে আরও আটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
আজকের নবান্ন অভিযান ঘিরে বাড়ছে উত্তাপ। পুলিশি তৎপরতা তুঙ্গে। নবান্ন ঢোকার সমস্ত রাস্তায় ব্যারিকেড। সকাল থেকে এলাকায় টহল হাওড়ার সিপি-র। নবান্নে ঢোকার ৩ রাস্তাতেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। কলেজ স্কোয়ার ও সাঁতরাগাছি থেকে নবান্নের দিকে এগোবে দুটি মিছিল। কলেজ স্কোয়ার থেকে ইডেন গার্ডেন্স, হেস্টিংস হয়ে নবান্নের দিকে যাবে একটি মিছিল। অপর মিছিলটি হাওড়ার সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নবান্নর দিকে এগোবে। অন্যদিকে, আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।
ইতিমধ্যেই কলেজ স্কোয়ার থেকে যে মিছিলটি একটার সময় শুরু হবে। তাতে যোগ দেয়ার জন্য শুরু হয়েছে জমায়েত। জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে জমায়েত করেছে ছাত্র সমাজ। আর তাই কলেজ স্ট্রিটেও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অর্থাৎ মিছিল ঘিরে যাতে কোন অপ্রীতিকর বা উত্তেজনা মূলক ঘটনা না ঘটে তার জন্য এই পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশমতো শান্তিপূর্ণ মিছিলে কোন হস্তক্ষেপ করবে না পুলিশ। কিন্তু যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তখনই পুলিশি বাধার সৃষ্টি হতে পারে বলে খবর।



