কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্য মমতার, কমিশনের দ্বারস্থ বিজেপি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত বুধবার কোচবিহারের উত্তর বিধানসভা এলাকায় সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করার সময় তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের সুরে বলেন, ‘রাজ্যের বিভিন্ন  প্রান্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করছেন। বহু গ্রামে ঢুকে মহিলাদের ভোট দিতে বাধা দিচ্ছেন।’

আরও পড়ুনঃ অঙ্ক লাভ ক্ষতির! জিততে দুই বেহালায় শ্রাবন্তী পায়েল চাইছেন বাম ভোটের ভাগ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সমস্যা হবে বলে গলা চড়ান। সেইসময় তিনি মানুষকে ভোটদানে উৎসাহিত করতে গিয়ে আচমকা বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অশান্তি করতে এলে একদল ওদের ঘিরে ফেলুন। আরেক দল ভোট দিতে যান। কারা এই কাজ করছে, তাদের নাম লিখে রাখুন।’

তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে রাজ্য-রাজনীতিতে।এদিন বিকালে তাঁর এই মন্তব্যের বিরোধিতা করে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। তাঁদের কথায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক থাকে না। ওঁরা দেশের জন্য পরিবার-পরিজন ছেড়ে মানুষের স্বার্থে কাজ করে চলেছেন। তাই রাজনৈতিক স্বার্থে সেই জওয়ানদের এভাবে আক্রমণ করা অন্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন