নজরবন্দি ব্যুরো: মণিপুরের ঘটনা নিয়ে আগেই মুখ খুলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিশিষ্টজনেরা। এবার মণিপুর ইস্যুতে নিন্দায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তিনি ধিক্কার জানালেন। ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?
আরও পড়ুন: সরকার ব্যবস্থা না নিলে আমরা নেব, মণিপুর ইস্যুতে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মণিপুরে দু’জন মহিলার ওপর যে নৃশংস অত্যাচার করা হয়েছে তা হৃদয় বিদারক। প্রত্যন্ত মহিলাদের ওপর যে হিংসার ঘটনার ঘটেছে তা দেখে ভাষায় দুঃখপ্রকাশ করার করার ক্ষমতা আমার নেই। এই বর্বরোচিত ঘটনা ভাষায় প্রকাশের ঊর্ধ্বে, মানবিকতার ঊর্ধ্বে। আমরা দোষীদের শাস্তি এবং একইসঙ্গে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত তাঁদের ন্যায় প্রার্থনা করছি’।
Heartbroken and outraged to witness the horrific video from Manipur showing the brutal treatment of two women by a frenzied mob.
No words can express the pain and anguish of witnessing the violence inflicted on marginalized women. This act of barbarism is beyond comprehension…
— Mamata Banerjee (@MamataOfficial) July 20, 2023
প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে অশান্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। কুকি ও মেইতেই জনগোষ্ঠীর জনজাতিকরণকে কেন্দ্র করে যে ঝামেলার শুরু হয়েছিল তা আজ মারাত্মক রূপ নিয়েছে। এরই মাআঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে দুই মাঝ বয়সী মণিপুরী মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে কয়েকজন দুষ্কৃতী। যদিও ঘটনাটি ঘোতেছিল ৪ মে। ভিডিও প্রকাশ পায় অনেক পরে, এমনকি দিন কয়েক আগেই।

আর, এই ভিডিও সামনে আসতেই আর চুপ করে থাকেননি কেউই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। আজ থেকে শুরু হওয়া সংসদের বাদল অধিবেশনেও তোলপাড় চলছে একই বিষয় নিয়ে। এবার ট্যুইটে ক্ষোভ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বুধবারই তৃণমূলের পাঁচ সদস্যের পর্যবেক্ষক দলকে মণিপুরে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই দলে ছিলেন ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব, দোলা সেন, কাকলি ঘোষ দস্তিদার এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মণিপুর ইস্যুতে নিন্দায় সরব মমতা, ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?










