নজরবন্দি ব্যুরো: ময়দানে ফিরছেন হুইলচেয়ারেই, হাসপাতালের বিছানায় শুয়েই কর্মীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেলন শান্ত এবং সংযত থাকতে, এমন কিছু না করতে যাতে জনগণের অসুবিধে হয়। আর সকলকে চাঙ্গা করতে জানিয়ে দিলেন থেমে থাকবেন না তিনি। আর থেমে থাকবেনা কোনো দলীয় কর্মসূচীও। গতকাল মনোয়ন জমা দেওয়ার পর নন্দীগ্রামে নিজের কেন্দ্রে প্রচারে গিয়ে ধাক্কা খেয়ে আহত হন রাজ্যের মুখ্যমন্ত্রী।
পায়ে রীতিমত চোট পেয়েছেন, আঘাত পেয়েছেন কোমরেও। চিড় ধরেছে পায়ের পাতায়।নন্দীগ্রাম থেকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয়েছিল কলকাতায়। গ্রীন করিডোর তৈরি করে আনা হয়েছিল SSKM এ। সিটি স্ক্যান থেকে MRI সব করিয়ে এখনো তিনি উডবার্নের সাড়ে ১২নং কেবিনে। রাস্তায় আসার সময়েই পা ফুলে যায় ভালো রকম। যন্ত্রণায় কাতর মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান এবং এক্সরে করা হয় SSKM এই। সেখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয়েছে বাঙ্গুরে। পরীক্ষা নিরীক্ষার পর আবার নিয়ে যাওয়া হয়েছে SSKM এই। আপাতত ৭২ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে, বিশ্রাম নিতে হতে পারে বেশ কয়েকদিনের।


ঘটনার পরেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তাঁকে। ৪-৫ জন মিলে ধাক্কা দেন আচমকাই। রাজ্যের বিভিন্ন প্রাণে তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন কাল রাত থেকেই। তাঁদের দাবি বিজেপি মমতাকে রুখে দিতেই এই কাজ করিয়েছেন। অন্যদিকে বিরোধীরা বলছেন সাজানো ঘটনা। গত কয়েক ঘন্টায় গোটা রাজ্য জুড়ে বইছে রাগ আর বিক্ষোভের আঁচ। বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকরা নিজেদের মতো করে বিক্ষোভ দেখাচ্ছেন।
রাজ্যের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আজই সকল জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। আপাতত পরিস্থিতি স্থিতিশীল মুখ্যমন্ত্রীর। আজই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে চিকিৎসকরা জানিয়েছেন রক্তে সোডিয়ামের মাত্রা কম। এসবের মধ্যেই পায়ে প্লাস্টার এবং মারাত্মক যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। গলায় কষ্ট নিয়েই সকলের উদ্যেশ্য বার্তা দেন তিনি।
ময়দানে ফিরছেন হুইলচেয়ারেই, “পায়ে ব্যাথা আছে, মাথাতেও যন্ত্রণা আছে। কাল খুব লেগেছিল…” আজও তিনি জানান কাল গাড়ির বনে দাঁড়িয়ে প্রণাম করছিলেন তিনি, তখনই ভিড়ের মধ্যে থেকে ৪-৫ জন এসে ধাক্কা দেয় তাঁকে। তার পরেই তিনি সকলকে চাঙ্গা করতে বলেন, আর মাত্র ২-৩টে দিন। তার পর থেকেই আবার সকল কর্মসূচীতে ফিরবেন তিনি। আপাতত হুইলচেয়ারে ঘুরবেন। সকলে শান্ত এবং সংযত থেকে রাজ্যের শৃঙ্খলা বজায় রাখুক সেকথাও বলেছেন তিনি।










