নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের শুরুতেই হচ্ছে গঙ্গাসাগর মেলা। মেলা চত্বরের নিরাপত্তা এবং কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারবেন প্রশাসনিক বৈঠক।
আরও পড়ুনঃ ইউনেস্কোর তকমা, শহরজুড়ে সেলিব্রেশন, শীতের বিকেলে শরতের আবেশ


সূত্রের খবর, ২৯ ডিসেম্বর গঙ্গাসাগরে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন দু’দিন। গোটা এলাকার নিরাপত্তা খতিয়ে দেখবে ওই দুই দিন। সেইসঙ্গে অতিথি আপ্যায়নের বিষয়ে সরকারের তরফে কী ব্যবস্থা নেওয়া হবে? তা খতিয়ে দেখবেন তৃণমূল সুপ্রিমো।
শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, রাজ্যের বাইরে থেকেও পূর্ণার্থীরা উপস্থিত হন এই অনুষ্ঠানে। সেই মেলায় যাতে কোনওভাবেই কোনও বিপদ ঘটে তার জন্য সর্বদা তৎপর থেকে প্রশাসন। গোটা পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখার জন্য এলাকার বিধায়কদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবারেও প্রশাসনিক সভা থেকে দলের সমস্ত নেতাদের কাজ বন্টন করে দিতে পারেন।
গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী, সশরীরে ঘুরে দেখবেন পরিস্থিতি

এমনিতেই মুখ্যমন্ত্রীর বার্তা ছিল ধর্ম যার যার উৎসব সবার। সেই বার্তা পৌঁছে দিয়ে ইউনেসকোর তরফে হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো। গঙ্গাসাগরের ওপর এখন বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই নিজে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে চান।









