ইউনেস্কোর তকমা, শহরজুড়ে সেলিব্রেশন, শীতের বিকেলে শরতের আবেশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি কলকাতার দূর্গাপূজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। বুধবার সেই উপলক্ষে আরও একবার উৎসবে মেতে উঠল শহর কলকাতা। পদযাত্রা করলেন সমস্ত কমিটির পুজা উদ্যোক্তারা। ঢাক-ঢোল-ছৌ নাচের মাধ্যমে বর্ষবরণে মেতে উঠল তিলোত্তমা।

আরও পড়ুনঃ KMC Election 2021: পুরভোটে ব্যর্থ কমিশন, নিষ্ক্রিয় পুলিশ, হাইকোর্টের দ্বারস্থ বাম প্রার্থীরা

ট্যুইটারে বাংলার দূর্গাপুজোকে ইনট্যানজেনিবল হেরিটেজ অর্থাৎ অতীত ঐতিহ্যের তকমায় স্বীকৃত জানানো হয়েছে। ১৩ তারিখ থেকে প্যারিসে বসেছে ইউনেসকোর বিশেষ সভা। সেখানেই নেওয়া হয়েছে সিদ্ধান্ত। ধর্ম-জাতের বেড়া ভেঙে সকল মানুষ এক হন এই উৎসবে। তাই বিশেষ হেরিটেজের তকমা দেওয়া হয়েছে।

শুধুমাত্র বাংলা নয়, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দূর্গাপুজো। যা ধর্মের বেড়াজাল টপকে প্রবেশ করেছে বাঙালির মনে। চারদিনের আনন্দ হই হুল্লোড়ের যেন সকলকে এক করার মঞ্চ। সম্প্রতি দূর্গাপুজো করার জন্য প্রত্যেকটি ক্লাবকে আলাদা করে অনুদান দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। যাতে বিশ্বের দরবারে পৌঁছানো দেওয়া যায়। মুখ্যমন্ত্রীর সেই বিশ্বাস আজ বাঙালির মুকুটে পালক জুড়ে দিল।

ইউনেস্কোর তকমা, শহরজুড়ে সেলিব্রেশন, ছৌ নাচের আদলে সেলিব্রেশন

ইউনেস্কোর তকমা, শহরজুড়ে সেলিব্রেশন, ছৌ নাচের আদলে সেলিব্রেশন
ইউনেস্কোর তকমা, শহরজুড়ে সেলিব্রেশন, ছৌ নাচের আদলে সেলিব্রেশন

ইউনেস্কোর তরফে এই বার্তা পৌঁছানো মাত্রই শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সমাজের সমস্ত স্তরের ব্যক্তিরা। বাংলার জন্য গর্বের মুহুর্ত ট্যুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের এই সেলিব্রেশন যান বর্ষবরণের আগে শরতের আমেজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত