‘জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিন, এফআইআর করলে কেরিয়ার খারাপ হয়ে যাবে’

'জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিন, এফআইআর করলে কেরিয়ার খারাপ হয়ে যাবে'। অ্যাকশন নেওয়ার দায়িত্ব রাজ্যের উপর ছেড়ে দেওয়া হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরজি কর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের ঝড়বইতে শুরু করেছে। পাশাপাশি টানা কর্ম বিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা। এই আবহে আজ বুধবার তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি ভেঙে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন। এমনকি কাজে ফেরানোর জন্য ডাক্তারদের বিরুদ্ধে যাতে কোন ব্যবস্থা তাকে না নিতে হয় সে কথাও বলেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন,”আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা দেশজুড়ে আন্দোলন করছে। আজও কলকাতায় তাদের একটি আন্দোলন রয়েছে। আমি আগেও বলেছি এখনও বলছি ওদের আন্দোলনটা সঙ্গত। ওদের বন্ধুর বিচার চাইছে। তবে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে আমিও তাই করছি আপনারা দয়া করে কাজে যোগ দিন। সুপ্রিম কোর্ট জানিয়েছে এখনো পর্যন্ত যারা কাজে যোগ দেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব রাজ্যের উপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি কোন ব্যবস্থা নিইনি কারণ আমি যদি এই ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর করি তাহলে তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আমি সেটা চাই না।”

এরপর তিনি অনুরোধ করে বলেন,”আপনারা তো মানবিক অনেক গরিব লোক না চিকিৎসা পেয়ে মারা গিয়েছে। অন্তত গরিবের কথা ভেবে আপনারা কাজে যোগ দিন। কারণ যাদের কোটি কোটি টাকা আছে তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে নেবেন। কিন্তু গরিবরা কোথায় যাবে। তাই দয়া করে আপনারা গরিবদের কথা ভেবে এবার আস্তে আস্তে কাজে যোগদান করুন।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত