নজরবন্দি ব্যুরোঃ ভালো আছেন জাকির। গত ১৭ই ফেব্রুয়ারি কলকাতা আসার জন্য ট্রেন ধরতে গিয়ে গুরুতর ভাবে জখম হয়েছিলেন জাকির হোসেন। সেই হামলার ঘটনার তদন্তে সিআইডি সহ নেমেছিল আরও দুটি তদন্তকারী সংস্থা। বিস্ফোরণে আহত হয়েছিলেন মন্ত্রী সহ আরও কমপক্ষে ২০ জন। ঘটনার পর রাজ্যের মন্ত্রীর ওপর এই হামলায় স্তম্ভিত গোটা রাজ্য। রাজ্যের নিরাপত্তা নিয়ে সরব হয়েছিলেন বিরোধী দলগুলি।
আরও পড়ুনঃ চাকরির নামে ৮৩ লক্ষ টাকার প্রতারণা! অভিযুক্ত তৃণমূল বিধায়ক মিতালী।


তৃণমূল মুখপত্র কুনাল ঘোষ জানিয়েছিলেন, এই ঘটনার পেছনে প্রতিপক্ষ রাজনৈতিক দল (পড়ুন বিজেপি) এর হাত রয়েছে। মন্ত্রী জাকির হোসেনকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল বুধবার রাতেই। ঘটনার দিনই মন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
ভালো আছেন জাকির। দেখার পর তিনি নিজে জানিয়েছিলেন অবস্থা সংকটজনক মন্ত্রীর। এতদিন ধরে তদন্তকারী সংস্থা গুলি তদন্ত করছে নিজেদের মতো করে। আজ ফের জাকির হোসেনকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সাক্ষাতের পর তিনি জানান আপাতত ভালো আছেন জাকির। তিনি আশা করছেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন মন্ত্রী।







