Mamata Banerjee: রেল দুর্ঘটনার সত্যতা ধামাচাপা দিতেই সিবিআইকে নামিয়েছে কেন্দ্র! অভিযোগ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “আজ আমি ভেবেছিলাম কিছুই বলবো না। কিন্তু বাধ্য হচ্ছি বলতে। এত বড় দুর্ঘটনা কী করে ধামাচাপা দেওয়া যায় সেই চেষ্টা চালাচ্ছে কেন্দ্র! সেই কারণে দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই পুরসভা নিয়ে সিবিআইকে আসরে নামিয়েছে কেন্দ্র।” বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে এসে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন বাংলায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Firhad Hakim: পুরোটাই রাজনীতি! CBI-র হানার প্রসঙ্গে কটাক্ষ ফিরহাদের

জানা গিয়েছে, বুধবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক সাহায্য প্রদান করার কথা ছিল। আর ঠিক এইদিনেই সকাল থেকে রাজ্যজুড়ে একাধিক পুরসভাতে তল্লাশি অভিযান চালায় সিবিআইয়ের আধিকারিকরা। শুধু তাই নয়, সল্টলেকের বিকাশ ভবনে পুর ও নগরোন্নয়ন দফতর অর্থাৎ মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরে হানা দেয় তদন্তকারীরা। যার ফলে নতুন করে রাজ্য-রাজনীতিতে শোরগোল ছড়ায়।

রেল দুর্ঘটনার সত্যতা ধামাচাপা দিতেই সিবিআইকে নামিয়েছে কেন্দ্র, বিস্ফোরক মন্তব্য মমতার
রেল দুর্ঘটনার সত্যতা ধামাচাপা দিতেই সিবিআইকে নামিয়েছে কেন্দ্র, বিস্ফোরক মন্তব্য মমতার

এরপরেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে আর্থিক সাহায্য প্রদান করতে এসে এপ্রসঙ্গে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এসে মমতা বলেন, ‘‘আজ আমি ভেবেছিলাম কিছুই বলবো না। কিন্তু এত বড় দুর্ঘটনা! কেন এত জন মারা গেল? পরিস্থিতি রীতিমত আমায় বাধ্য করেছে। সবটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সব সাফ হয়ে গেল। ভয়ঙ্কর দুর্ঘটনায় যারা সব কিছু হারিয়েছে, এবার তারা জবাব চাইবে। সত্য তথ্য বেরিয়ে আসুক আমি শুধু এটাই চাই।”

রেল দুর্ঘটনার সত্যতা ধামাচাপা দিতেই সিবিআইকে নামিয়েছে কেন্দ্র, বিস্ফোরক মন্তব্য মমতার

অন্যদিকে, CBI এর হানার প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে বলতে গিয়েই সর্ব প্রথম ফিরহাদ জানান যে, ‘রাজনীতির’ গন্ধ পাচ্ছেন তিনি। কি কারণে বা কোন উদ্দেশ্যে এ দিনের হানা, তিনি এবিষয়ে কিছুই জানেন না! তবে বেশ কিছুটা কটাক্ষ করেই তিনি বলেন, “পুরোটাই রাজনীতি! যে দোষ করেছে তাঁকে শাস্তি পেতেই হবে। আমি জানতে পেরেছিলাম যে, চুঁচুড়া পুরসভায় নিয়োগে অনিয়ম হয়েছে। তাই সেটা বাতিল করেছি। কিন্তু কোন পুরসভায় কী হয়েছে সেটা তো মন্ত্রীর জানার কথা নয়।”

রেল দুর্ঘটনার সত্যতা ধামাচাপা দিতেই সিবিআইকে নামিয়েছে কেন্দ্র, বিস্ফোরক মন্তব্য মমতার

রেল দুর্ঘটনার সত্যতা ধামাচাপা দিতেই সিবিআইকে নামিয়েছে কেন্দ্র, বিস্ফোরক মন্তব্য মমতার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন