নজরবন্দি ব্যুরোঃ সোমবার দুই দিনের উত্তরপ্রদেশ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের হয়ে প্রচার করবেন তিনি। সোমবার লখনউতে থাকবেন তিনি। আগামীকাল সমাজবাদী পার্টির দফতরে সাংবাদিক বৈঠক করে প্রচার সারবেন তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুনঃ সুখবর, স্পুটনিক লাইট ভ্যাকসিনকে সিঙ্গল ডোজের অনুমোদন দিল কেন্দ্র
উল্লেখ্য, ২৪ এর লোকসভা নির্বাচনের আগে ২২ এর নির্বাচনকে সেমিফাইনাল বলেই ধরে নিয়ে প্রচারে নামতে শুরু করেছে সমস্ত দল। আলোচনার নিউক্লিয়াসে রয়েছে ব্যাটেলগ্রাউন্ড উত্তরপ্রদেশ। সেখানে সরাসরি লড়াই বিজেপি বনাম অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কারণ, যোগীর মন্ত্রক ছেড়ে দলে দলে যোগ দিয়েছেন সপাতে। এবার বড় দল নয়, বরং আঞ্চলিক দলগুলির সঙ্গে নতুন সমীকরণ তৈরি করেই লড়াই করতে চান অখিলেশ।
ইতিমধ্যেই অখিলেশের দলকে সমর্থন জানিয়েছে শরদ পাওয়ারের এনসিপি। উত্তরপ্রদেশ নির্বাচনে প্রার্থী না দিলেও অখিলেশের হয়ে প্রচারে উপস্থিত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগীর রাজ্যে উপস্থিত থেকে সরকারের বিরুদ্ধে সরব হবেন তিনি। নিজের স্বভাবমূর্তিতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারকে বারবার আক্রমণের নিশানায় রেখেছেন একই ভঙ্গিতে আক্রমণ করতে চান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধেও। তাই তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দুই দিনের উত্তরপ্রদেশ সফরে মমতা, উত্তরপ্রদেশে বড় চমক

উল্লেখ্য, বাংলায় বিধান্সভা নির্বাচনের সমস্য তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন জয়া বচ্চন। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের জয় দেখে মমতাকেই প্রধান বিরোধী মুখ হিসাবে একপ্রকার মান্যতা দিয়েছিলেন অখিলেশ। এখন অখিলেশের লড়াইয়ের সময় তাঁর পাশে থেকে বিরোধী ঐক্যে বিশেষ বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আক্রমণের ধরন কেমন হবে? তা দেখতে উৎসুক রাজনৈতিক মহল।



