সুখবর, স্পুটনিক লাইট ভ্যাকসিনকে সিঙ্গল ডোজের অনুমোদন দিল কেন্দ্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুখবর, স্পুটনিক লাইট করোনা ভ্যাকসিন সিঙ্গল ডোজের অনুমোদন দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইটে এই কথা জানিয়েছেন। ডাঃ রেড্ডিস ল্যাবরেটরিতে তৈরি হয়েছে স্পুটনিক লাইট ভ্যাকসিন ।

আরও পড়ুনঃ প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী, তালা বন্ধ স্কুলের অদূরে চালু ‘পাড়ায় শিক্ষালয়’

সম্প্রতি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে কোভিডের ভ্যাকসিন হিসাবে রেজিস্টার করার জন্য প্রস্তাব জমা দিয়েছিল ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি। সংস্থার দাবি, কোভিডের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে অন্তত ৭৫ শতাংশ কার্যকরী এই ভ্যাকসিন।

সংস্থার আরও দাবি, ৬ মাস আগে নেওয়া থাকলে করোনা প্রতিরোধে ১০০ শতাংশ কাজ করতে পারে এই ভ্যাকসিন। উল্লেখ্য, সব দিক বিবেচনা করেই এই ভ্যাকসিনটিকে অনুমোদন দিল কেন্দ্র। তবে আপাতত জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে ভ্যাকসিনটি।

সুখবর, স্পুটনিক লাইট ভ্যাকসিনকে সিঙ্গল ডোজের অনুমোদন দিল কেন্দ্র

রবিবার টুইট করে এই সুখবর জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য । এটি করোনা মোকাবিলায় নবম ভ্যাকসিন। ইতিমধ্যে এই ভ্যাকসিন ২৯টি দেশে অনুমোদন পেয়েছে। স্পুটনিক লাইট সিঙ্গল ডোজের ট্রায়াল এ দেশের মাত্র পাঁচটি জায়গায় হয়েছে।

সুখবর, স্পুটনিক লাইট ভ্যাকসিনকে সিঙ্গল ডোজের অনুমোদন দিল কেন্দ্র

কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এই ভ্যাকসিনটির ট্রায়াল হয়েছে। পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন নেওয়ার পর কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর