নজরবন্দি ব্যুরো: মহাসমারোহে দেশজুড়ে পালিত হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা। পিছিয়ে নেই আমাদের রাজ্যও! জেলায় জেলায় রথযাত্রায় উৎসবে মেতে উঠেছেন সকলেই। রথের দড়িতে টান, মেলা , পাঁপড় ভাজা! বাঙালির ঘরে ঘরে আনন্দ। অনেকেই এই রথের সময় জগন্নাথদেবের দর্শনের জন্য পুরী যান। কিন্তু এই সময় সেখানে এতটাই জনপ্লাবন, যে আতঙ্কে অনেকেই ইচ্ছা থাকলে যেতে পারেন না।
আরও পড়ুন: Abhishek-র সভা ঘিরে ঠাকুরবাড়ির অশান্তিকাণ্ড! সিট গঠনের নির্দেশ বিচারপতি মান্থার
তবে এবার রাজ্যবাসীদের কথা ভেবে আগামী বছর থেকেই সৈকত নগরী দিঘাতেও বড়সড় করে রথযাত্রায় আয়োজন করতে চলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ লোকসভা ভোটের পরে সম্ভবত দিঘায় নতুন রথযাত্রার আয়োজন করতে পারেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ইস্কনের রথযাত্রার উদ্বোধনে গিয়ে একথা নিজেই জানালেন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, “যদি জগন্নাথদেব অনুমতি দেন, তা হলে হয়তো আগামী বছর রথযাত্রায় আমরা দিঘায় আয়োজন করার চেষ্টা করব। দিঘায় যে বিরাট মন্দির তৈরি করা হচ্ছে, সেখানেই হয়তো আমরা আরও একটা রথযাত্রায় আয়োজন করতে পারি।

প্রসঙ্গত, আজ রথযাত্রার দিনে প্রতি বছর এই দিনে কলকাতায় ইস্কনের মন্দিরে তাদের রথের রশিতে টান দিয়ে রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা। বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই বিগত কয়েক বছর ধিরেই এই নিয়ন হয়ে আসছে। প্রতিবারের মতোই মুখ্যমন্ত্রী এদিনও ইস্কনের মন্দিরে যান, মন্দিরের ভিতরে বিগ্রহের পুজো এবং আরতি করেন। পুজোর জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের মেহরুন্নিসা আমও দেন তিনি। এরপরেই রথের উপরে উঠে জগন্নাথ দেবের আরতি করে আগামী বছরের পরিকল্পনার কথা বলেন মমতা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “পুরীর দ্বৈতাপতি রথে ওঠার আগে আমাকে ফোন করেছিলেন। উনি আমাকে বলেছিলেন যে, এই রাজ্যের জন্য প্রার্থনা করবেন। আমি ওঁকে বলেছি, যদি জগন্নাথ অনুমতি দেন, তা হলে হয়তো আগামী রথযাত্রায় আমরা যে দিঘায় বিরাট করে আয়োজন করব। সেখান আমরা যে জগন্নাথের মন্দির করছি, সেখানেই হয়তো আরও একটা রথযাত্রার আয়োজন করতে পারি। ওখানেই আমরা রথযাত্রা করার চেষ্টা করব।”
জগন্নাথ অনুমতি দিলেই আগামী বছর দিঘায় বড় করে রথযাত্রা, পরিকল্পনা মুখ্যমন্ত্রীর




