‘ইন্ডিয়া’ জোটের অন্যতম শরিক তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar) এনডিএ জোটে যোগ দিতে চলেছেন। নীতিশের এই সিদ্ধান্তে তোলপাড় রাজনৈতিক মহল। প্রজাতন্ত্র দিবসের বিকালে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে নীতিশ কুমারের (Nitish Kumar) পদ্ম-যোগ প্রসঙ্গে মন্তব্য করেন তৃণমূলনেত্রী।
আরও পড়ুন: বাড়িতে নেই কিন্তু ফেসবুকে আছেন! হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ‘অ্যাক্টিভ’ শাহজাহান, ট্র্যাক শুরু ইডির
সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার বিজেপি-র সমর্থনে সপ্তম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। নীতিশের (Nitish Kumar) এই পদ্ম-প্রেম প্রসঙ্গে একটি প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ‘‘নীতীশ চলে গেলে ইন্ডিয়ার পক্ষে ভাল হবে। উনি বিহারে জনপ্রিয়তা হারিয়েছেন। বেরিয়ে গেলে তেজস্বীদের (লালু প্রসাদ যাদবের পুত্র) কাজ করতে সুবিধা হবে। একসঙ্গে লড়লে বিহারে ৫-৭টা আসনও জেতা যেত না।’’

প্রসঙ্গত, ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। বাংলায় কংগ্রেসের সাথে কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যার মূল কারণ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা নিয়ে নিয়ে সংঘাত। এদিকে আবার আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন পাঞ্জাবেও তিনি একাই লড়বেন। তাহলে ‘ইন্ডিয়া’ জোট কী হবে না?

নীতিশের পদ্ম-যোগ, আখেরে লাভবান INDIA জোট! কেন এমন মন্তব্য মমতার?
সম্প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছে, তিনি কংগ্রেসকে সারাদেশে ৩০০ আসনে লড়তে বলে আঞ্চলিক দলগুলিকে আসন ছেড়ে দিতে বলেন। কিন্তু কংগ্রেসের তরফে সেই দাবি মানা হয়নি বলে দাবি তৃণমূলনেত্রীর। যদিও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে তাঁর এবং দলের সম্পর্ক ভালো, আগামী দিনে জোট হবে। তবে তাতেও বরফ গলেনি। পাশাপাশি, সিপিআইএমের বিরুদ্ধে জোট নিয়ন্ত্রণের অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নীতিশ কুমারের (Nitish Kumar) এনডিএ যোগদান প্রসঙ্গে নিজের অভিমত স্পষ্ট করলেন তিনি।




