Mamata Banerjee: আগামীকাল শিলিগুড়ি যাচ্ছেন মমতা, পাহাড়ে রাজনৈতিক বদলের পুর্বাভাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ আগামীকাল শিলিগুড়ি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী গোসাইপুরে যাবেন তিনি । মুখ্যমন্ত্রীর এই বিশেষ সফরেই কী পাহাড়ের রাজনৈতিক বদল? জিটিএ এর নির্বাচন নিয়ে কী ঘোষণা?

আরও পড়ুনঃ কলেজে পরে আসা যাবে না ছেঁড়া জিন্স, নজীরবিহীন সিদ্ধান্তের সাক্ষী শহর

Shamim Ahamed Ads

সূত্রের খবর মুখ্যমন্ত্রীর আসবার খবরে গোটা শিলিগুড়ি শহরে নাকা চেকিংয়ের ব্যাবস্থা করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। সোমবার সিটুর ডাকা বনধ্। তাই তার আগের দিন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কোনরকমের অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়,সেদিকে প্রয়োজনীয় ব্যাবস্থা করে রাখছে পুলিশ। মুখ্যমন্ত্রীর সফরে উপস্থিত হবেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।

May be an image of 1 person, standing and indoor

মাত্র ছয় মাসে আসা হামরো পার্টি দার্জিলিংয়ে পুরবোর্ড গঠন করেছে।  সেখানে পাহাড়ের অনান্য মোর্চা দলের সাথে লড়ে তৃনমুল যেমন মাত্র দুটি আসন পেয়েছে। তেমনি বিমল গুরুং এর দল মাত্র ২ টি আসন পেয়েছে। সেদিক দিয়ে দেখলে জিটি এ নির্বাচনের দিন ঘোষণার আগে মুখ্যমন্ত্রী তথা তৃনমুল নেত্রীর এই পাহাড় সফর বেশ তাৎপর্য্যপূর্ণ।মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থ্যা খতিয়ে দেখল পুলিশের একটি দল।

আগামীকাল শিলিগুড়ি যাচ্ছেন মমতা, জিটিএ এর নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত 

আগামীকাল শিলিগুড়ি যাচ্ছেন মমতা, জিটিএ এর নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত 
আগামীকাল শিলিগুড়ি যাচ্ছেন মমতা, জিটিএ এর নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত

উল্লেখ্য, গতমাসে শিলিগুড়ি পুরনিগমের ফল প্রকাশের দিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসেছিলেন।  শিলিগুড়িতে রাত কাটিয়ে পরের দিন কোচবিহারে একটি অনুষ্ঠানে যোগ দেন। এর পর তার শিলিগুড়ি হয়ে পাহাড়ে যাওয়ার কথা থামলেও সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতা ফিরে গিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত