নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়িঃ চলতি মাসের শেষে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২৮ এবং ২৯ তারিখ তাঁর উত্তরবঙ্গের কর্মসুচী নির্ধারিত করা হয়েছে। চলতি উত্তরবঙ্গ সফরে একাধিক কর্মসুচী রয়েছে তাঁর।
আরও পড়ুনঃ দেড় গুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, সতর্কতা একাধিক জেলায়
সূত্রের খবর, ২৮ তারিখেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিশেষ কর্মসুচী রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখান থেকে দার্জিলিং যাবেন। পাহাড়ের সংগঠন নিয়ে বিশেষ আলোচনা করবেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের পুরভোট নির্বিঘ্নে মেটার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এরপর পাহাড়ে জিটিএতে নির্বাচনের পরিকল্পনা রয়েছে। জিটিএ নির্বাচনের কথা মাথায় রেখেই কী দার্জিলিং সফর? তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।

মাত্র ছয় মাসে আসা হামরো পার্টি দার্জিলিংয়ে পুরবোর্ড গঠন করেছে। সেখানে পাহাড়ের অনান্য মোর্চা দলের সাথে লড়ে তৃনমুল যেমন মাত্র দুটি আসন পেয়েছে। তেমনি বিমল গুরুং এর দল মাত্র ২ টি আসন পেয়েছে। সেদিক দিয়ে দেখলে জিটি এ নির্বাচনের দিন ঘোষণার আগে মুখ্যমন্ত্রী তথা তৃনমুল নেত্রীর এই পাহাড় সফর বেশ তাৎপর্য্যপূর্ণ।মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থ্যা খতিয়ে দেখল পুলিশের একটি দল।
চলতি মাসের শেষে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যাবেন দার্জিলিংয়ে

উল্লেখ্য, গতমাসে শিলিগুড়ি পুরনিগমের ফল প্রকাশের দিন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসেছিলেন। শিলিগুড়িতে রাত কাটিয়ে পরের দিন কোচবিহারে একটি অনুষ্ঠানে যোগ দেন। এর পর তার শিলিগুড়ি হয়ে পাহাড়ে যাওয়ার কথা থামলেও সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতা ফিরে গিয়েছিলেন।



