Aindrila Sharma: ঐন্দ্রিলার ট্র্যাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি, বললেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টানা ২০দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ( Aindrila Sharma)। সকলের প্রার্থনাকে বিফল করে চলে গেলেন  অভিনেত্রী। র্ঘদিন ধরে হাওড়ার হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন ঐন্দ্রিলা শর্মা। মৃত্যুর সঙ্গে অদম্য লড়াই শেষ হয়ে গেল রবিবার।

আরও পড়ুন: ২০ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা

ইতিমধ্যেই ঐন্দ্রিলার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, “মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যে ভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর ট্রাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

ঐন্দ্রিলার ট্র্যাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি, বললেন মুখ্যমন্ত্রী

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ২০ নভেম্বর দুপুর ১২ টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঐন্দ্রিলা শর্মা। বয়স কম বলেই আশায় বুক বেঁধেছিলেন চিকিৎসকেরা। তবে সেই আশা পূরণ হল না চিকিৎসকদের। সকলকে কাঁদিয়ে পরলোকে চলে গেলেন অভিনেত্রী।

ঐন্দ্রিলার ট্র্যাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি, বললেন মুখ্যমন্ত্রী

aindrila 5তবে গতকাল রাতের বেলার ধাক্কা আর সামলাতে পারলেন না ঐন্দ্রিলা। ঐন্দ্রিলাকে নিয়ে সকলেই যখন উদ্বিগ্ন ঠিক তখনই গতকাল সোশ্যাল মিডিয়ায় সমস্ত পোস্ট ডিলিট করে দেন অভিনেত্রীর প্রেমিক সব্যসাচী চৌধুরী। আর তখন থেকে সকলের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। অবশেষে এল দুঃসংবাদ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত