Aindrila Sharma: ২০ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা। হাসপাতাল সূত্রে জানা গেল, ২০ নভেম্বর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। লড়াকু ঐন্দ্রিলার মহাশুণ্যে মুক্তি। রবিবার সকালেও অভিনেত্রীর বেশ কয়েক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তার পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। সেই সময় হাসপাতালে ছিলেন তাঁর মা বাবা সহ পরিবারের লোকজন।

আরও পড়ুন: পর পর ১০বার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা, অবস্থা আরও সংকটজনক

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করানো হয় হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে ঐন্দ্রিলার। কোমায় চলে যান তিনি। রাখা হয় ভেন্টিলেশনে। আর ফিরল না জ্ঞান। হাসপাতালেই প্রয়াত হলেন অভিনেত্রী। গত রাত্রে সব্যসাচীর সমস্ত পোস্ট উড়ে যেতেই আশঙ্কা গভীর হয়।

২০ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা
২০ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা

সকালেও ঐন্দ্রিলার মা জানান মেয়ে ভালো নেই। অতীতে দু’বার ক্যানসারে আক্রান্ত হয়েও চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে, একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথম বার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগের আক্রমণ হয়েছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয় বার ২০২১ সালে। সে বার ফুসফুসে টিউমার। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সঙ্গে সঙ্গেই চলেছে তাঁর অভিনয়ের কাজ।

২০ দিনের লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা

aindrila 2 2দীপাবলির সন্ধ্যাতেও সেজেগুজে সোশ্যাল মিডিয়ায় আলোকময় ছবি পোস্ট করেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু তার ১ সপ্তাহের মাথাতেই ১ নভেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী।  এরপর সোমবার সন্ধ্যাতেই অভিনেতার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী ঐন্দ্রিলার জন্য ‘মিরাকল’ প্রার্থনা করে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সব্যসাচীর ওই পোস্টের পরই সবাই শঙ্কিত হয়ে পড়েন। টলিউডের বিভিন্ন সেলিব্রিটি সহ আপামর সাধারণ মানুষ প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনায় ‘মিরাকল’ প্রার্থনা করে একের পর এক পোস্ট করতে থাকেন। শেষ অবধি আজ, রবিবার ব্যর্থ হল সমস্ত লড়াই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন