Aindrila Sharma: পর পর ১০বার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা, অবস্থা আরও সংকটজনক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঐন্দ্রিলার অবস্থা আরও সঙ্কটজনক। শনিবার রাতে পর পর ১০বার মৃদু হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। হাসপাতাল সুত্রের খবর, সিপিআরের মাধ্যমে পরিস্থিতি সাময়িক ভাবে সামাল দেওয়া গেলেও পরিস্থিতি স্থিতিশীল নয়। এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে পুরো লাইফ সাপোর্টে।

আরও পড়ুন: মিরাকেলেও কাটেনি সংকট? আবার হৃদরোগে আক্রান্ত ঐন্দ্রিলা, অবস্থা স্থিতিশীল

শরীরে নতুন কোনও সংক্রমণ দেখা যায়নি। তবে পাশেই রয়েছেন চিকিৎসকেরা। সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। ১ নভেম্বর থেকে হাসপাতালে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবারই আচমকাই ফেসবুকে ঐন্দ্রিলার অসুস্থতা সম্পর্কিত সব পোস্ট মুছে দিতে দেখা গিয়েছে সব্যসাচী চৌধুরীকে। কেন তিনি পোস্ট মুছেছেন তা নিয়ে চিন্তা বেড়েছিল নেটিজেনদের।

পর পর ১০বার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা, অবস্থা আরও সংকটজনক
পর পর ১০বার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা, অবস্থা আরও সংকটজনক

ঐন্দ্রিলা যদিও লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে গত সপ্তাহে চিকিৎসায় বেশ সাড়াও দিচ্ছিলেন অভিনেত্রী। তাঁকে ভেন্টিলেশনে সি-প্যাপ সাপোর্টে রাখা হলেও মাঝে মধ্যেই হাত খানিক নেড়ে প্রতিক্রিয়া দেওয়ার চেষ্টা করছিলেন। চিকিৎসকেরাও আশার আলো দেখছিলেন। কিন্তু এই সপ্তাহেই তাঁর শারীরিক অবস্থার ক্রম অবনতি ঘটেছে।

পর পর ১০বার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা, তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে সি-প্যাপ সাপোর্টে 

aindrila 1 4জানা গিয়েছে,তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মাথার যে দিকে অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। শনিবার সন্ধায় ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় ঐন্দ্রিলার। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল হাসপাতাল সূত্রে। তবে গতকাল রাতের পর আচমকা অবস্থার অবনতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত