নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার পুরুলিয়াতে গিয়ে ফের এক হাইভোল্টেজ সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়ার হুটমুড়া ফুটবল গ্রাউন্ডে বিপুল জনসভা করেন মমতা। সেইসঙ্গে বিজেপি সরকারকে আবারও একবার নিজের চেনা ভঙ্গিতে আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো। মূলত আদিবাসী সম্প্রদায়ের ভোটকে নিজেদের ঝুলিতে ভরতেই তাদের এই সভা বলে মনে করছে বিশিষ্ট মহল।
আরও পড়ুন: ফের করোনা হানা রুপোলি পর্দায়, অভিনেত্রী লিলি চক্রবর্তীর রিপোর্ট পজিটিভ


এদিন জনসভা থেকে তিনি বলেন, “আদিবাসীদের জমি যাতে কেউ কেড়ে নিতে না পারে, তার আইন তৈরি করেছি। পুরুলিয়া প্রথম ভাষা আন্দোলনের সাক্ষী। পুরুলিয়া বহিরগতদের কাছে মাথা নত করেনি। আদিবাসীদের জমি যাতে কেউ কেড়ে না নেয়, তার জন্য আমরা আইন এনেছি। আমরা মানভূমি বোর্ড, বাউরি সংস্কৃতি বোর্ড তৈরি করেছি। বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর। এরা বাঁশ হয়ে ঢুকবে ফালি হয়ে বেড়োবে।”
তিনি বিজেপিকে এক হাত নিয়ে বলেন, ‘বাংলায় ধমকাতে এলে মুখে প্লাস্টার মেরে দেব।’শুধু বিজেপিকে চমকাতে পারে, আমরা চমকাতে পারি না তাই। ওদের ভয়ে মিথ্যাটাকে সত্যি করে দিলেন। সংবাদমাধ্যমকে বিশ্বাস করবে না। বিজেপি ফেক ভিডিও তৈরি করে ছাড়ে। সব জোচ্চুরি। হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে বেনামি। সেই সব গ্রুপে কোনও কথাই বিশ্বাস করবেন না। বিজেপি আসলে পুরুলিয়া থাকবে না। মাওবাদীদের থেকে বিজেপি ভয়ঙ্কর।







