নজরবন্দি ব্যুরোঃ নবান্নে ফের হাওয়াই চটি! সেটা ঠিক হয়ে গিয়েছিল ২রা মে। বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন, ২৯২ আসনের ভোট গণনায় ২০০ এর বেশি আসন নিয়ে প্রতিপক্ষদের বুহু দূরে ফেলে এগিয়ে গিয়েছিলেন বাংলার নিজের মেয়ে। এগিয়ে ছিলো তাঁর দল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ স্বস্তির মাঝেই ফের লাফিয়ে বাড়ছে সংক্রমণ, দেশে একদিনে আক্রান্ত ৩ লক্ষ ৮৩ হাজার+
সেই মতোই আজ তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দোপাধায়। যদিও ফল ঘোষনার দিনই জানিয়েছিলেন এই পরিস্থিতিতে প্রথম লক্ষ্য বাংলার কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ। আজও মাত্র ৫০ জনের উপস্থিতিতে ৩ মিনিটে সারলেন শপথ গ্রহণ, বেশিক্ষণ ছিলেন না চা চক্রেও। বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে, শান্তির বার্তা এবং হিংসা ছড়ালে কঠোর বার্তা দিয়ে বেরিয়েছিলেন নবান্নের উদ্যেশে। শপথের অনুষ্ঠান থেকেই জানিয়েছেন, “শান্তি বজায় রাখুন। আমি শান্তির পক্ষে। বাংলা অশান্তি পছন্দ করে না। অশান্তি করলে যে দলেরই হোন আমি ব্যবস্থা নিতে পিছপা হব না।”
নবান্নে ফের হাওয়াই চটি! পরিকল্পনা মাফিক নবান্নে ১২ টা থেকে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন তিন, বিধানচন্দ্র রায়, জ্যোতি বসুর পর মমতাই তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হলেন বাংলার। পুলিশের গার্ড অফ অনারে প্রবেশ করলেন নবান্নে। নবান্নে ফিরলেন হাওয়াই চটি। তার পরই লিফটে উঠে ১৪ তলায় রওনা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন তিনি। দুপুর ৩ টে সময় সাংবাদিক বৈঠক করে জানাবেন আজকের গৃহীত পদক্ষেপের কথা।



